আবারো ব্রিটেনে একদিনে ৬০০ জন অভিবাসী ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে প্রবেশ

769

ওয়ানবাংলানিউজ: এদিকে ব্রিটেনে একদিনে ৬০০ জন অভিবাসী ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে প্রবেশ করেছে বলে নিশ্চিত করেছে সরকার। এসময় একজনের মৃত্যুও হয়েছে । হোম অফিস জানায়া বৃহস্পতিবার ৫৯২ অভিবাসী ব্রিটেনে সাগর পাড়ি দিয়ে প্রবেশ করেছেন। যা একদিনের হিসেবে নতুন রেকর্ড।

ফ্রান্স কর্তৃপক্ষ জানিয়েছে বেশ কয়েকটি ছোট নৌযান সমস্যায় পড়ে। তাদের মধ্য থেকে ১৬০জনকে উদ্ধার করা হয়েছে।
ফ্রান্স কর্তৃপক্ষ জানিয়েছেন মৃত ব্যক্তি ইরিত্রিয়ান নাগরিক। তিনি সমদ্রে ডুবে যান। মাইগ্রেন্ট চ্যারেটির সাথে জড়িত ৫৬ বছর বয়সী নিকোলাই পসনার জানান মৃত ২৭ বছর বয়সী অভিবাসী নৌকার বোঝা হালকা করতেই সাগরে ঝাঁপিয়ে পড়েন। এটি তার ২২ বছর বয়সী গালফ্রেন্ড নিজে দেখেছেন।
নৌকাটিকে যখন উদ্ধার করা হচ্ছিল তখন এতে প্রায় ৪০জন অভিবাসী ছিলেন।