অর্ধ মিলিয়ন ইইউ নাগরিক যুক্তরাজ্যে থাকার বিষয়ে সিদ্ধান্তের অপেক্ষায়

961

সাইফ হাসান জুয়েল: যুক্তরাজ্যের স্থায়ীভাবে বসবাসের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে অর্ধমিলিয়নেরও বেশি ইউরোপিয়ান নাগরিক।
হোম অফিসের দেয়া তথ্য থেকে জানা যায়, গত জুলাই মাসে প্রায় ৪ লাখ ৮৩ হাজার ২০০টি আবেদন পেনডিং রয়েছে।

আইনজীবীরা বলেছেন যে আবেদনগুলি বিলম্ব হতে পারে আরো কয়েক সপ্তাহ। এর কারনে কিছু ইইউ নাগরিক কাজ করা এবং বেনিফিট পাবার যোগ্যতা হারাতে পারেন।
হোম অফিস বলছে, অধিকাংশ আবেদন ৫দিনেই সিদ্ধান্ত দেয়া হচ্ছে। তবে কিছু ক্ষেত্রে বিলম্ব হচ্ছে।

ব্রেক্সিটের পর ইইউ নাগরিক এবং তাদের পরিবারদের যুক্তরাজ্যে বসবাস ও কাজ করার স্বয়ংক্রিয় অধিকার শেষ হয়ে যায়।
এটির পরিবর্তে, ইইউ নাগরিকদের ইইউ সেটেলমেন্ট স্কিম (ইইউএসএস) নামে পরিচিত আইনগত অনুমতি পেতে আবেদন করতে হয় ।

২০১৯ সালের মার্চে শুরু হওয়া এই স্কিমের আওতায় ২০২১ সালের ৩০ জুনের মধ্যে মোট ৬০,১৫,৪০০ আবেদন করা হয়েছিল।
পরিসংখ্যানে দেখা গিয়েছিল যে সময়সীমার পরেও আরও ৫৮,২০০ টি আবেদন ৩১ জুলাই পর্যন্ত এসেছিল।
সবচেয়ে বেশি আবেদনকারী দেশের মধ্যে পোল্যান্ড ছিল অন্যতম। এই দেশের ১০,৯১,৫০০ জন আবেদন করেন। তারপরে রোমানিয়া ১০,৬৭,২০০ জন এবং ইতালি ৫৪৫,৬০০ জন।

স্থায়ী অবস্থা আসলে কি?

যুক্তরাজ্যে বসবাসকারী ইইউ নাগরিকদের যুক্তরাজ্যে থাকার জন্য ৩০ জুন পর্যন্ত আবেদন করার সময় দেওয়া হয়েছিল।
যারা আবেদন করতে পারবে:
স্থায়ী হতে তাদের প্রমান করতে হয় যে, তারা ৩১ ডিসেম্বর ২০২০ এর আগে থেকে কিংবা পাঁচ বছর বা তারও বেশি সময় ধরে যুক্তরাজ্যে ছিলেন। এই অধিকার ২.৭৫ মিলিয়ন মানুষকে দেয়া হয়েছিলো ৩১ মে পর্যন্ত।
প্রি -সেটেল্ট স্ট্যাটাস – ২০২০ সালের শেষের দিকে যে কেউ পাঁচ বছরেরও কম সময় ধরে যুক্তরাজ্যে ছিল তার জন্যও এই অফারটি। ৩১ মে পর্যন্ত এটি ২.২ মিলিয়ন জনকে স্থায়ীভাবে বসবাসের সুযোগ দেয়া হয়।
এদিকে জুনের সময়সীমার আগে এবং আবেদনের পরে, সরকার কেস ওয়ার্কার এবং রেজোলিউশন এজেন্টের সংখ্যা বাড়িয়েছে বলে জানা গেছে।