সুইজারল্যাণ্ড আওয়ামী লীগ এর সম্মেলন অনুষ্ঠিত : তাজুল সভাপতি শ্যামল খান সাধারণ সম্পাদক

903

সুইজারল্যাণ্ড সংবাদদাতা: গত ২১ মে ২০১৭ সুইজারল্যান্ড এর বার্ন শহরে সুইজারল্যাণ্ড আওয়ামী লীগ এর ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগ এর সাধারণ সম্পাদক জনাব এম, এ , গনি। এম এ গনি বলেন, আগামী নির্বাচনে প্রবাসে আওয়ামী লীগকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে।বিভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়ে নৌকার বিজয় সুনিচ্ছিত করতে হবে।

বঙ্গবন্ধুর সোনার বাংলা জাতির জনকের যোগ্য কন্যা জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা এর নেতৃত্বে লক্ষ শহীদের বিনিময়ে অর্জিত বাংলাদেশে প্রতিষ্ঠার জন্য সকল মুজিব সৈনিককে কাজ করতে হবে। শুভেচ্ছা বক্তব্য রাখেন জার্মান আওয়ামী লীগ সভাপতি এ কে এম বশিরুল আলম চৌধুরী সাবু , ডেনমার্ক আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ড. বিদ্যুৎ বড়ুয়া।

আরো উপস্থিত ছিলেন জার্মান আওয়ামী লীগ এর নর্দার্ন ভেস্টফালেন এর সভাপতি যুবরাজ তালুকদার ,নুরুল ইসলাম , লোকমান ভূঁইয়া। সাবেক সভাপতি ,নির্বাচন পরিচালনা পরিচালনা পরিষদ এর চেয়ারম্যান দেলোয়ার হোসেন জহির সভাপতিত্বে সদস্য সচিব খলিলুর রহমান এর সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন বিদায়ী সভাপতি হারুন ব্যাপারী, বিদায়ী সাধারণ সম্পাদক কারার কাউসার। নির্বাচনে সুইজারল্যান্ড আওয়ামী লীগ এর সাবেক সাধারণ সম্পাদক তাজুল ইসলাম সভাপতি পদে ও শ্যামল খান সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

উল্লেখ নির্বাচনে সুইজারল্যাণ্ড আওয়ামী লীগ এর সভাপতি পদে তাজুল ইসলাম , নজরুল জমাদার, ও হারুন ব্যাপারী ও অন্যদিকে সাধারণ সম্পাদক পদে শ্যামল খান, আমজাদ চৌধুরী, লেকু রহমান, কারার কাউসার ,ইশরাক আহমেদ নিপুন, কাজী শওকত আজগররিপন, আশরাফুল আলম প্রতিদ্বন্দ্বিতা করেন ।
সম্মেলনে যোগ দিতে সুইজারল্যাণ্ড বিভিন্ন শহর থেকে অসংখ্য মুজিব সৈনিক উপস্থিত থাকেন। a