সাইফ হাসান: কুখ্যাত যৌ*ন অপ*রাধী জেফরি এপস্টিনের নিউ মেক্সিকোর খামারে দুই কিশোরীকে পুঁতে রাখার অভিযোগ নিয়ে নতুন করে তদন্ত শুরু হয়েছে। মার্কিন বিচার বিভাগের প্রকাশিত নথি থেকে জানা গেছে যে এপস্টিন নিজেই এই দুই কিশোরীর লা*শ গু*ম করার নির্দেশ দিয়েছিলেন। একটি ই-মেইলের সূত্র ধরে এই চাঞ্চল্যকর অপ*রাধের অভিযোগটি সামনে আসে যেখানে দাবি করা হয়েছে বিকৃত যৌ*নচারের সময় তারা মা\রা গেছে। বর্তমানে নিউ মেক্সিকোর বিচার বিভাগ এই ঘটনাটি গুরুত্বের সাথে খতিয়ে দেখছে এবং এই বিষয়টি রাজনৈতিক মহলেও আলোচনার জন্ম দিয়েছে।
জেফরি এপস্টিনের মালিকানাধীন ‘জোরো র্যাঞ্চ’ এলাকায় দুই অপ্রাপ্তবয়স্ক কিশোরীর মরদেহ পুঁতে রাখার অভিযোগ তদন্ত করছে নিউ মেক্সিকোর বিচার বিভাগ। ২০১৯ সালে পাঠানো একটি ই-মেইলের কপি পাওয়ার জন্য তারা মার্কিন কেন্দ্রীয় বিচার বিভাগের কাছে অনুরোধ জানিয়েছে। ওই ই-মেইলে দাবি করা হয়েছে যে এপস্টিনের খামারের বাইরে পাহাড়ের কোথাও দুই বিদেশি কিশোরীর মরদেহ লুকিয়ে রাখা হয়েছিল।
রেডিও সঞ্চালক এডি অ্যারগন এই ই-মেইলটি পাওয়ার পর এফবিআই-এর কাছে জমা দিয়েছিলেন। ই-মেইল প্রেরক নিজেকে খামারের সাবেক কর্মচারী বলে দাবি করেছিলেন এবং তথ্য দেওয়ার বিনিময়ে বিটকয়েন চেয়েছিলেন। সেখানে উল্লেখ করা হয়েছিল যে বিকৃত যৌনচারের সময় শ্বাসরোধ হয়ে ওই কিশোরীদের মৃত্যু হয়েছিল। তবে এফবিআই বা বিচার বিভাগ এই অভিযোগের সত্যতা সম্পর্কে এখনো নিশ্চিত করে কিছু বলেনি।
নিউ মেক্সিকোর স্টেট ল্যান্ড কমিশনার স্টেফানি গার্সিয়া রিচার্ড এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানিয়েছেন। তিনি জানান এপস্টিন পশুপালনের নামে সরকারি জমি ইজারা নিলেও মূলত অপরাধ লুকানোর কাজে সেটি ব্যবহার করতেন। ২০১৯ সালের সেপ্টেম্বরে ওই ইজারা বাতিল করা হয়েছিল। ডেমোক্র্যাট আইনপ্রণেতারা এই অপরাধের রহস্য উন্মোচনের জন্য এখন সরকারের ওপর চাপ বাড়াচ্ছেন।
জেফরি এপস্টিন ২০১৯ সালে নিউ ইয়র্কের একটি কারাগারে থাকাকালীন আত্মহত্যা করেন। তার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে নারী ও শিশুদের যৌন নির্যাতনের অসংখ্য অভিযোগ ছিল। নিউ মেক্সিকোর সান্তা ফে থেকে ৩০ মাইল দক্ষিণে অবস্থিত তার এই বিশাল খামারটি এখন নতুন করে বড় ধরণের অপরাধের কেন্দ্রবিন্দু হিসেবে তদন্তের আওতায় এসেছে।
#এপস্টিন #তদন্ত #অপরাধ #aknews #onebanglanews















