ওয়ানবাংলানিউজ : কফি আনান ফাউন্ডেশনের হয়ে সন্ত্রাস বিরোধী কার্যক্রমে অনণ্য ভুমিকা পালনের জন্য বাংলাদেশী বংশোদ্ভুত ফাতিমা জামানকে দি এশিয়ান উইমেন অফ দ্যা এচিভমেন্ট এওয়ার্ড প্রদান করা হয়েছে। তাকে ব্রিটেনের সবচেয়ে প্রেরনাদানকারী এশিয়ান মহিলা রুল মডেলদের একজন বলে পুরস্কৃত করা হয়েছে।
ফাতিমা জামান একজন সিভিল সার্ভেন্ট। যিনি কফি আনান ফাউন্ডেশনের হয়ে কাজ করেন। তার কাজ হচ্ছে, লন্ডনের বালিকাদের উগ্রপন্থি হতে বিরত রাখা। ২৫ বছর বয়সী ফাতিমা জামান সম্পর্কে পুরস্কারের জুরি বোর্ডের বিচারকরা বলেন, কফি আনান ফাউন্ডেশনে, হোম অফিসে এবং টাওয়ার হ্যামলেটস বারাতে তার কাজ হচ্ছে স্থানীয়ভাবে এবং জাতীয়ভাবে চরমপন্থা বিরুদ্ধে কাজ করা। বিচারকরা বলেন, সন্ত্রাস বিরোধী তার এই কাজ আর্ন্তজাতিকভাবে খুবই তাৎপর্যপূর্ন। তারা বলেন, তার প্রজ্ঞা এবং বিভিন্ন ধরনের হুমকি সত্বেও কাজের স্প্রিহা তাদেরকে অভিভুত করেছে। বিচারকরা বিশ্বাস করেন ভবিষ্যতে নোবেল পুরস্কার পেতে পারেন।
দি এশিয়ান উইমেন এচিভমেন্ট এওয়ার্ড ১৯৯৯ সাল থেকে চালু হয়। ব্রিটেনে বিভিন্ন ক্ষেত্রে যে সব এশিয়ান বংশোদ্ভুত মহিলারা ইতিবাচক ভুমিকা রাখেন তাদেরকেই এই পদক দেওয়া হয়।
ফাতিমা জামান তার প্রতিক্রিয়ায় বলেন, আমি ব্রিটিশ, আমি বাঙালী এবং মুসলিম। এই তিন পরিচয় একি সাথে বহন করি। তিনি বলেন, তিনি একজন সিভিল সার্ভেন্ট কিন্তুু তার আকাঙ্খা হচ্ছে নতুন প্রজস্মকে উগ্রপন্থা থেকে বাচাঁনো। তরুনরা উগ্রপন্থি হচ্ছে, দেখে আমার খুবই কস্ট হয় বলে জানান তিনি।
উল্লেখ্য ফাতিমার পিতামাতা ৬০ এর দশকে বাংলাদেশ থেকে ব্রিটেনে পাড়ি জমান। টাওয়ার হ্যামলেটসের মালবারী গার্লস স্কুলে পড়াশুনো করেছেন ফাতিমা জামান।
সূত্র: সাপ্তাহিক বাংলাপোস্ট















