মুসলিম উম্মাহর দূর্দিনে উলামা মাশায়খদের ঐক্যের বিকল্প নেই : ইউরোপ জমিয়ত

513

ওয়ানবাংলানিউজ: গত ২১ নভেম্বর রোজ রবিবার লন্ডনের দারুস সুন্নাহ সেন্টারে জমিয়তে উলামায়ে ইসলাম ইউরোপের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভায় বক্তারা বলেন বর্তমান মুসলিম উম্মাহর ক্রান্তিকালে উলামা মাশায়েখ এবং দ্বীনদার মুসলমানদেরকে ইউরোপের মাটিতে ইসলামের সুমহান শান্তির বাণী পৌছে দিতে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। মুসলিম সমাজের ঈমান আক্বিদা সংরক্ষন ও আগামী প্রজন্মের কাছে ইসলামের সঠিক শিক্ষা পৌছে দিতে জমিয়ত নেতাকর্মীদেরকে অগ্রণী ভুমিকা পালন করতে হবে।
উক্ত সভায় ইউরোপ জমিয়তের উদ্যোগে জমিয়তের শত বার্ষিকি উদযাপন এবং সাংগঠনিক কাজকে শক্তিশালী করতে বিভিন্ন গুরুত্বপূর্ন সিদ্ধান্ত গ্রহন করা হয়।
ইউরোপ জমিয়তের সভাপতি শায়খ মুফতি আব্দুল হান্নানের সভাপতিত্বে ও মহাসচিব মুফতি মাওলানা মওসুফ আহমদের পরিচালনায় পবিত্র কোরআন তিলাওয়াত করেন হাফিজ মাওলানা আব্দুল কাইয়ুম মাদানী। উক্ত কেন্দ্রীয় নির্বাহী সভায় আলোচনায় অংশ গ্রহণ করেন ইউরোপ জমিয়তের প্রধান উপদেষ্টা হাফিজ মাওলানা শামছুল হক, মাওলানা জমশেদ আলী , মাওলানা এখলাছুর রহমান, ইউরোপ জমিয়তের সহসভাপতি মাও: জিল্লুল হক, মাও: আব্দুল আজিজ সিদ্দিীকি, মাও: সৈয়দ মুশাররফ আলী, মাও: গোলাম কিবরিয়া, মাও: আব্দুল হাফিজ, মাওলানা সৈয়দ আশরাফ আলী, মুফতি আজিম উদ্দীন, মাওলানা মোবারক আলী, যুগ্ন মহাসচিব মাওলানা মামনুন মহীউদ্দীন, সহ সম্পাদক মাওলানা এখলাছুর রহমান বালাগন্জী, মাওলানা সামছুল হক ছাতকী আলহাজ জামিল বদরুল, মাওলানা বারিষ্টার হাবিবুল্লাহ, মুফতি বুরহান উদ্দীন,অর্থ সম্পাদক মাওলানা জসীম উদ্দীন, সহ অর্থ মাওলানা লুতফুর রহমান, সাংগঠনিক সম্পাদক মাওলানা নাজিরুল ইসলাম, সহ সাংগঠনিক মাওলানা মুহাম্মদ জাকারিয়া, সাহিত্য সম্পাদক মাওলানা মাহফুজ আহমদ, যুব সম্পাদক মাওলানা হোসাইন আহমদ , মাওলানা আব্দুল আওয়াল, মাওলানা জহির উদ্দীন, মুফতি মাহমুদ সানী, সহ প্রচার মাওলানা মুদ্দাসির আনওয়ার, সৈয়দ নজমুল ইসলাম, আলহাজ শাইস্তা মিয়া, আলহাজ ফজলুর রহমান, আলহাজ সিরাজ মিয়া, হাফিজ মুশাররফ আহমদ, আলহাজ কামাল উদ্দীন, আলহাজ হাবিবুর রহমান, আলহাজ জুবের আহমদ, আলহাজ আব্বাস মিয়া, আলহাজ আব্দুল মাতিন খন্দকার, আলহাজ মোস্তাফিজুর রহমান, আলহাজ নুরুল হক প্রমুখ।