হানিট্র্যাপ চক্রের ফাঁদে ২ ব্যক্তি: কারাদণ্ড পেল চক্রটি!

120

সাইফ হাসান: সেবা দেওয়ার নামে ডেকে নিয়ে ওষুধ খাইয়ে পুরুষদের ওপর হা*মলা ও তাদের মা\রা ফেলার অভিযোগে এক দম্পতিকে ১৭ বছরের কারাদণ্ড দিয়েছে যুক্তরাজ্যের অক্সফোর্ড ক্রাউন কোর্ট। আদিনা মিহাই ও মাদালিন দুমিতরু নামের এই দুজন ২০২৪ ও ২০২৫ সালে দুজনকে হ*ত্যা করা এবং আরও দুজনকে বিষ খাইয়ে অচেতন করার অপরাধ স্বীকার করেছেন। অনলাইনে বিজ্ঞাপনের মাধ্যমে পুরুষদের নিজ ঘরে ডেকে নিয়ে পানীয়র সঙ্গে চেতনানাশক ওষুধ মিশিয়ে তারা সর্বস্ব লুটে নিত। অতিরিক্ত মাত্রার এই বিষাক্ত রাসায়নিকের প্রভাবেই দুই ভুক্তভোগীর প্রাণহানি ঘটে।

যুক্তরাজ্যের অক্সফোর্ড ক্রাউন কোর্টের বিচারিক শুনানিতে জানা যায়, ৩১ বছর বয়সী আদিনা মিহাই যৌনকর্মী সেজে ভিভাস্ট্রিট নামের একটি ওয়েবসাইটে বিজ্ঞাপন দিতেন। সেখান থেকেই তিনি গ্রাহকদের সঙ্গে যোগাযোগ করে তাদের বাড়ি যেতেন। সেখানে পৌঁছানোর পর কৌশলে মদের সঙ্গে জিবিএল নামের একটি অত্যন্ত বিপজ্জনক ও শক্তিশালী চেতনানাশক ওষুধ মিশিয়ে দিতেন তিনি। শিকার অচেতন হয়ে পড়ার সাথে সাথেই টাকা, দামি ঘড়ি ও গহনা চুরি করে চম্পট দিত এই চক্র।

তার ৩০ বছর বয়সী সঙ্গী মাদালিন দুমিতরু গাড়ি চালিয়ে আদিনাকে ভুক্তভোগীদের বাড়িতে পৌঁছে দিতেন এবং বাইরে অস্ত্রসহ পাহারা দিতেন। চুরির পর দুজন মিলে দ্রুত চম্পট দিতেন। ২০২৪ সালের আগস্টে এই দম্পতির দেওয়া বিষাক্ত ওষুধের শিকার হয়ে ৮০ বছর বয়সী মালকম কিং নামের এক বৃদ্ধ প্রাণ হারান। প্রথমদিকে তার মৃত্যুকে স্বাভাবিক মনে করা হলেও, প্রায় এক বছর পর ২০২৫ সালের জুলাইয়ে গ্যাংগ্রি মোয়াট নামের ৩৬ বছর বয়সী আরেক ব্যক্তি একইভাবে মা\রা গেলে পুলিশ তদন্ত শুরু করে।

পরবর্তীতে তদন্তে নেমে পুলিশ এ ঘটনার সঙ্গে এই দম্পতির যোগসূত্র খুঁজে পায় এবং তাদের বিএমডব্লিউ গাড়ি থামিয়ে দুজনকেই গ্রেফতার করে। গাড়ির ভেতর থেকে ভুক্তভোগীদের চুরি যাওয়া জিনিসপত্র উদ্ধারের পাশাপাশি তাদের হাতের ছাপও ঘটনাস্থলের গ্লাসে মেলে। আদালতে বিচারক তাদের এই কাজকে সীমাহীন লোভ ও চরম দায়িত্বজ্ঞানহীনতা আখ্যা দিয়ে মন্তব্য করেন যে, অচেতন অবস্থায় এভাবে মানুষকে ফেলে রেখে আসার ফলে যে কেউ মারা যেতে পারে জেনেও তারা এ জঘন্য অপরাধ চালিয়ে গেছে।

#aknews #onebanglanews #যুক্তরাজ্য #আন্তর্জাতিকখবর #অপরাধসংবাদ