বর্ণাঢ্য আয়োজনে বার্সেলোনায় ৫২বাংলা টিভির ২য় প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত : সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশকে বিশ্বে তুলে ধরতে হবে –এম হারুন আল রশীদ

682

৫২বাংলা সত্য, নিরপেক্ষ ও অভিবাসীদের কথা বলে –ফারুক যোশী

ওয়ানবাংলানিউজ: লন্ডন থেকে প্রচারিত অনলাইন টিভি ৫২বাংলার দুই বছর পুর্তিতে ৫২বাংলা স্পেনের উদ্যোগে অনুষ্ঠিত হয়ে গেল দ্বিতীয় প্রতিষ্ঠা বার্ষিকী। স্পেনের পর্যটন নগরী বার্সেলোনার ২নং ভিলাদমাত রোড হলে ২৩ ফেব্রুয়ারি রোববার সন্ধ্যা সাড়ে ৫ টায় অনুষ্ঠিত এই বর্ণাঢ্য অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্পেনের বাংলাদেশ দূতাবাসের মিশন উপ প্রধান এম হারুন আল রশিদ, প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন ৫২বাংলা টিভির প্রধান সম্পাদক ফারুক যোশী। বিশেষ অথিতি হিসেবে বক্তব্য রাখেন কাতালোনিয়া সাংবাদিক ফোরামের সভাপতি ফ্রান্সেস্কো রাফোলস,

বাংলাদেশ দূতাবাসের মিশন উপ প্রধান এম হারুন আল রশীদ।

বার্সেলোনায় বাংলাদেশ দূতাবাসের অনারারী কন্সুলার রমান পেদ্রো, স্পেনবাংলা প্রেসক্লাবের সাহাদুল সুহেদ, ৫২বাংলা টিভির সম্পাদক আনোয়ারুল ইসলাম অভি, ৫২বাংলা টিভির লন্ডন ব্যুরো চীফ এম এ জামান, জেনেরালাতীত দে কাতালোনিয়ার আভিবাসন ও নাগরিকত্ব বিষয়ক সম্পাদক অরিওল আমরস ই মার্স, কাসা এশিয়ার পরিচালক গেইল পাতিল লালই।
অভিবাসী অভিযাত্রায় ৩ বছর শিরোনামে এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৫২বাংলা টিভি ইউরোপ ব্যুরো চীফ মো: সালাহ উদ্দিন। অনুষ্ঠানটি যৌথভাবে পরিচালনা করেন ৫২বাংলা টিভির নিউজ রিডার জিনাত সুলতানা ও জান্নাতুল ফেরদৌস নিগার।

৫২বাংলার প্রধান সম্পাদক ফারুক যোশী

প্রধান অতিথির বক্তব্যে স্পেনের বাংলাদেশ দূতাবাসের মিশন উপ প্রধান এম হারুন আল রশীদ ৫২বাংলা টিভির প্রশংসা করে বলেন, সাংবাদিকরা সমাজের বিবেক, নিরপেক্ষতা বজায় রেখে এই অনলাইন টিভি অসাম্প্রদায়িক বাংলাদেশের চেতনাকে লালন করে এগিয়ে যাবে। তিনি পর্যটন নগরী বার্সেলোনায় বসবাসরত বাংলাদেশীদের নগরীর সৌন্দর্য বর্ধনে ভুমিকা রাখার আহ্বান জানান।

কাতালোনিয়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি ফ্র্যান্সিস্কো রাফেলস

প্রধান আলোচক ৫২বাংলা টিভির প্রধান সম্পাদক ফারুক যোশী বলেন, এই সোস্যাল মিডিয়ার যোগে ৫২বাংলার মত অনলাইন টিভির গুরুত্ব অপরিসীম। জনমত গঠনে সোস্যাল মিডিয়া অত্যন্ত কার্যকর ভুমিকা পালন করছে। ৫২বাংলা তার সার্বজনীন চরিত্রকে অব্যাহত রেখে সত্য, নিরপেক্ষ ও অভিবাসীদের কথা বলে যাবে।
স্পেনবাংলা প্রেসক্লাবের সভাপতি সাহাদুল সুহেদ ৫২বাংলা উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে সকল প্রবাসীদের ঘরে ঘরে বাংলা ভাষা চর্চার গুরুত্বারোপ করেন।

৫২বাংলা সম্পাদক আনোয়ারুল ইসলাম অভি বলেন ৫২বাংলা ভাষা আন্দোলন মুক্তিযোদ্ধের চেতনা লালন করে ৩ বছরে পা দিয়েছে। আগামী দিনগুলিতে রেমিটেন্স যোদ্ধা, নির্মাণ শ্রমিক সহ সকল অভিবাসীদের অভিযাত্রায় অগ্রণী ভুমিকা পালন করবে ইনশা আল্লাহ।

৫২বাংলা সম্পাদক আনোয়ারুল ইসলাম অভি

৫২বাংলার পরিচালক ও লন্ডন ব্যুরো চীফ এম এ জামান তার বক্তব্যে বলেন – লন্ডন থেকে প্রচারিত ৫২বাংলায় যুক্ত আছেন একদল প্রতিশ্রুতিশীল সংবাদকর্মী। যারা পৃথিবীর নানা দেশ থেকে গ্লোবালবৃত্তে কাজ করছেন ২৪ ঘন্টা ৭দিন। আমাদের কর্মস্পৃহায় মুলত পৃথিবীর দেশে দেশে আলোকিত বাংলাদেশকে তুলে ধরার প্রতয় কাজ করে। অনুষ্ঠানের প্রথম পর্বের শেষে ৫২বাংলা টিভির সদস্যদের নিয়ে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাঠেম উপস্থিত অতিথিবৃন্দ।

অনারারী কনস্যুলার  রামন পাদ্রে 

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ৭১টিভির স্পেন প্রতিনিধি নুরুল ওয়াহিদ, ৫২বাংলা টিভি বার্সেলোনা প্রতিনিধি মুকিত হোসেন, বার্সেলোনা বাংলা স্কুলের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা আলাউদ্দিন হক নেছার, সান্তা কোলমা আওয়ামী লীগ সভাপতি নজমুল আলম শফিক, কমিউনিটি নেতা এম নজরুল ইসলাম, বার্সেলোনা মহিলা সমিতির সভাপতি মেহেতা হক, বন্ধু  সুলভ মহিলা সমিতির সভাপতি শিউলি আক্তার, বন্ধু  সুলভ মহিলা সমিতির সাধারণ সম্পাদক খাদিজা আক্তার মনিরা, স্পেনবাংলা প্রেসক্লাবের মিরন নজমুল ইসলাম, স্পেনবাংলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আফাজ জনি,

সভাপতি মো: সালাহ উদ্দিন 

সাবেক ছাত্রদল নেতা আজমল আলী, কাতালোনিয়া যুবলীগ সভাপতি কাজী আমির হোসেন আমু, সুপার মার্কেট ব্যবসায়ী সমিতির সদস্য সচিব ইকবাল আহমদ জুনায়েদ, ব্যবসায়ী নেতা শিপলু আহমদ নিয়াজী, ভয়েস অব বার্সেলোনার উপদেষ্টা আইনুল হক, বার্সেলোনা ঢাকা জেলা সমিতির উপদেষ্টা জাহাঙ্গীর আলম, কমিউনিটি নেতা সেলিম আহমদ লালন, সান্তা কোমলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুখলেছুর রহমান, কমিউনিটি নেতা কামরুল মোহাম্মদ, বঙ্গবন্ধু  পরিষদের সহসভাপতি হানিফ শরীফ, আল ইসলাহ স্পেনের সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন, আব্দুল করিম, বার্সেলোনা গোলাপগঞ্জ সমিতির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, কিংডম ক্রিকেট ক্লাবের সাধারণ সম্পাদক ময়েজ উদ্দিন, ভয়েস অব বার্সেলোনার সাধারণ সম্পাদক এস আর লিট, কাতালোনিয়া যুবলীগের সাধারণ সম্পাদক আমিনুর রহমান বিজয় ও ভয়েস অব বার্সেলোনার সৈয়দ জুয়েল প্রমুখ।

শিশুশিল্পীদের নৃত্য পরিবেশন

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক আয়োজন। এতে স্থানীয় শিশু শিল্পীরা নৃত্য পরিবেশন করে। তাছাড়া অন্যান্য শিল্পীরা গান গেয়ে পুরো পর্বটি মাতিয়ে রাখেন। অনুষ্ঠানটি শুরু হয় সম্মিলিত কণ্ঠে জাতীয় সঙ্গীত গেয়ে।