সুইন্ডন বারা কাউন্সিলে প্রথম বাংলাদেশী ডেপুটি মেয়র হলেন কাউন্সিলার জুনাব আলী

1963

ওয়ানবাংলানিউজ: সুইন্ডন বারা কাউন্সিলে প্রথম বাংলাদেশী ও প্রথম এশিয়ান মুসলিম হিসেবে ডেপুটি মেয়র নির্বাচিত হয়েছে কাউন্সিলার জুনাব আলী। তিনি ২০০৮ সাল থেকে লেবার পার্টির কাউন্সিলার হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। গত ১৯ মে শুক্রবার কাউন্সিলের এজিএম এ তিনি ডেপুটি মেয়র হিসেবে নির্বাচিত হন। উক্ত কাউন্সিলে মেয়র হয়েছেন কাউন্সিলার মৌরিন পেনি। কাউন্সিলার জুনাব আলী সুইন্ডন বারা কাউন্সিলের ডেপুটি মেয়র নির্বাচিত হওয়ায় তিনি তার দল, কমিউনিটি নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি ব্রিটেনের রাজনীতিতে আরো বেশি তরুন প্রজন্মকে সম্পৃক্ত হওয়ার আহবান জানান। উল্লেখ্য সুইন্ডনে তুলনামূলক কম বাংলাদেশীদের বসবাস হলেও কাউন্সিলে বর্তমানে ৪জন ব্রিটিশ বাংলাদেশী কাউন্সিলার রয়েছেন।

জানাগেছে কাউন্সিলার জুনাব আলী ভাইস চেয়ারম্যান অফ পুলিশ ক্রাইম প্যানেল অফ সুইন্ডন এন্ড উইল্টশায়ার হিসেবে ২০১৬ সাল থেকে দায়িত্ব পালন করছেন। এছাড়া

কাউন্সিলার জুনাব আলী কাউন্সিলারের দায়িত্ব পালনের পাশাপাশি ২০০৮ সাল থেকে সাউথ সুইন্ডনের সিএলপি এর এক্সিকিউটিভ মেম্বারের দায়িত্বে রয়েছেন। তিনি ২০০৯-১১ সালে লেবার পার্টির চীপ হুইপের দায়িত্ব পালন করেন।

তিনি ২০১০ সালের পার্লামেন্ট নির্বাচনে ও প্রার্থী ছিলেন। একইভাবে ইউরোপিয়ান পার্লামেন্ট প্রার্থী ছিলেন ২০১৪ সালে। তিনি ডেপুটি লিডার হিসেবে ২০১৪ থেকে ২০১৭ সালের মে পর্যন্ত দায়িত্বে ছিলেন। ২০১৬ সালে তিনি সাউথ সুইন্ড সিপিএল এর ট্রেজারার নির্বাচিত এবং সর্বশেষ স্থানীয় পেরিস কাউন্সিল নির্বাচনেও জয়ী হন। উল্লেখ্য সুইন্ডনে বর্তমানে ৪জন ব্রিটিশ বাংলাদেশী কাউন্সিলার রয়েছেন।

কাউন্সিলার জুনাব আলী সুইন্ডন বারা কাউন্সিলে ডেপুটি মেয়র নির্বাচিত হওয়ায় কমিউনিটির সর্বস্থরের নেতৃবৃন্দ তাকে অভিনন্দন জানিয়েছেন।