ইস্ট লন্ডনের নিউহামে ছুরিকাঘাতে কিশোর খুন: একজন আটক

1987

ওয়ানবাংলানিউজ: পূর্ব লন্ডনের নিউহামে শুক্রবার রাতে ছুরিকাঘাতে ১৫ বছর বয়সী এক কিশোর নিহত হয়েছে। জানাযায় নিউহামের রয়েল ডক এলাকার উডম্যান স্ট্রিটে সন্ধ্যা ৭টায় এই ছুরিকাঘাতের ঘটনা ঘটে।
খবর পেয়ে দ্রুত প্যারামেডিকেল টিম ঘটনাস্থলে পৌছালেও ঘটনাস্থলেই কিশোরের মৃত্যু হয়। পুলিশ নিহতের পরিবারকে অবহিত করেছে।
এদিকে এই ঘটনার সাথে জড়িত সন্দেহে ২৫ বছর বয়সী এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার ভোরাতে নিউহামের একটি ঘর থেকে উক্ত যুবককে আটক করা হয়।