ওয়ানবাংলানিউজ: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বি এন পি লন্ডন মহানগর শাখা সভাপতি মো: তাজুল ইসলাম সাধারণ সম্পাদক আবেদ রাজা ও সাংগঠনিক সম্পাদক খালেদ চৌধুরী এক বিবৃতিতে গোলাপগন্জ উপজেলার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নোমান উদ্দিন মুরাদ ও সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান উজ্জলকে ২৪শে সেপ্টম্বরের প্রচার পত্র বিতরন কালে বিনা কারনে গ্রেফতারের তীব্র নিন্দা ও অভিলম্বে তাদের মুক্তি দাবী করছি ।
মিডনাইট সরকার তাদেরকে জনরুশ থেকে বাঁচার জন্য বি এন পি নেতাকমীদের প্রতি এই নিযার্তন চালাচ্ছেন ।
উল্লেখ্য আগামী ২৪ সেপ্টেম্বর রেজিস্টারি মাঠের সিলেট বিভাগীয় মহাসমাবেশ সফল করতে গোলাপগঞ্জ উপজেলার ঢাকাদক্ষিণ বাজার এলাকায় প্রচার লিফলেট বিতরণের সময় ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নুমান উদ্দিন মুরাদ ও সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান উজ্জল সহ ৫জনকে গ্রেফতার করেছে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ। রবিবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টায় ঢাকাদক্ষিণ বাজারে বিভিন্ন পয়েন্ট ও বিপনী বিতানে লিফলেট বিতরনের সময় গ্রেফতার করা হয় ।
বিষয়টি নিশ্চিত করেছেন গোলাপগঞ্জ মডেল থানা অফিসার ইনচার্জ মিজানুর রহমান মিজান। তবে কি কারণে বা কোন মামলায় তাদের আটক করা হয়েছে তা এখনো বিস্তারিত জানা যায়নি। নাম প্রকাশে অনিচ্ছুক এক বিএনপি নেতা জানান, আগামী মঙ্গলবার বিএনপির সিলেট বিভাগীয় মহাসমাবেশ পণ্ড করার জন্য পুলিশ গ্রেফতার করে নেতাকর্মীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করছে















