দৌলতপুর ‘আদর্শ উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের’ এসএসসি ২০১৪ব্যাচের শিক্ষার্থী ও প্রবাসীদের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরন

357

ওয়ানবাংলানিউজ: সিলেট জেলার বিশ্বনাথ উপজেলার অন্তর্গত দৌলতপুর গ্রামের ‘আদর্শ উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের’ এস,এস,সি, ব্যাচ ২০১৪র শিক্ষার্থীদের উদ্যোগে এবং প্রবাসী ও এলাকার কিছু বিত্তবানদের অর্থায়নে ১১০টি পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
করোনা ভাইরাসের কারণে দেশে সৃষ্ট এ সংকটকালে আদর্শ উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের এস,এস,সি, ব্যাচ ২০১৪র শিক্ষার্থীরা-৭কেজি চাল, ৫কেজি আলু,১কেজি পিঁয়াজ, ১কেজি ছোলা, ১কেজি লবণ এবং ১লিটার তেলসহ মোট ১৬কেজি খাদ্যসামগ্রী ১১০টি পরিবারের প্রতিটি পরিবারকে প্রদান করা হয়েছে। ১১০টি পরিবারের মধ্যে ২০১৪ ব্যাচের ২০টি, দৌলতপুর দক্ষিণ পাড়ায় ৩২টি, উত্তর পাড়ায় ১২টি,পশ্চিম পাড়ায় ১৩টি,পূর্ব পাড়ায় ৫টি, বাহারা দুবাগ ৩টি, চরচন্ডী ৫টি, আটপাড়া ২টি এবং সত্তিশ ১৮টি পরিবারকে এ খাদ্যসামগ্রী নিজেরা বাড়ি বাড়ি পৌঁছে দেয়া হয়েছে।
এ মহৎ কাজে যাঁরা অর্থ এবং পরামর্শ দিয়ে সহায়তা করেছেন তাঁরা হলেন ১. জনাব মফজ্জুল আলী, লন্ডন প্রবাসী, দৌলতপুর। ২.জনাব কদর উদ্দিন, লন্ডন প্রবাসী, দৌলতপুর। ৩.জনাব দিদার শাহ মখলিস, লন্ডন প্রবাসী, দৌলতপুর। ৪. জনাব নজির মিয়া, লন্ডন প্রবাসী, দৌলতপুর। ৫.জনাব মকসুদ আহমদ, সৌদি আরব প্রবাসী, দৌলতপুর। ৬.জনাব আঃ আউয়াল চৌধুরী, লন্ডন প্রবাসী, দৌলতপুর।

৭. জনাব দৌলত হুসেন, লন্ডন প্রবাসী, আটপাড়া। ৮. জনাব জিয়াউল হক, লন্ডন প্রবাসী, বাহারা দুবাগ। ৯.জনাব বশির মিয়া, লন্ডন প্রবাসী, দৌলতপুর। প্রবাসীদের মোট অর্থ প্রদান করেন ৪৪,০০০টাকা। স্থানীয়দের পক্ষ থেকে প্রবাসীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।
পাশাপাশি এলাকার যাঁরা আমাদের অর্থ দিয়ে সহায়তা করেছেন তাঁরা হলেন – ১. জনাব শফিক মিয়া, লন্ডন প্রবাসী, দৌলতপুর। ২.জনাব আরিফুল্লাহ সিতাব, দৌলতপুর ৩.মৃতঃ জনাব ছোরাব আলী মেম্বার, চরচন্ডী।

৪.জনাব আশরাফুল ইসলাম খান সুহেল, দৌলতপুর। ৫. জনাব রুহেল আহমদ কালু, দৌলতপুর। ৬.জনাব জামাল মিয়া, দৌলতপুর। ৭.জনাব রাসেল আহমদ, দৌলতপুর। ৮.জনাব বিলাল আলী, দৌলতপুর। ৯. জনাব আজিজুল হক, সৌদি প্রবাসী, দৌলতপুর। ১০. নাম প্রকাশে অনিচ্ছুক।

এলাকাবাসীর কাছে প্রাপ্ত অর্থের পরিমামন ১২,০০০টাকা। এলাকার যাঁরা আমাদের অর্থ দিয়ে সহায়তা করেছেন আমরা তাঁদের নিকট কৃতজ্ঞ। ২০১৪ ব্যাচ থেকে ১০,০০০ টাকা সংগ্রহ করা হয়। সব মিলিয়ে মোট ৬৬,০০০টাকার খাদ্য সামগ্রী বিতরন করা হয়।
২০১৪ ব্যাচের মধ্যে যারা এ কাজে অর্থ এবং শ্রম দিয়ে সংযুক্ত ছিল তারা হল- মোঃ নাজিম উদ্দিন, দৌলতপুর (ঢাকা বিশ্ববিদ্যালয়), আশরাফ আলী, বাহারা দুবাগ (বিশ্বনাথ ডিগ্রি কলেজ), জুলফিকার আলী, সত্তিশ,(এম,সি,কলেজ ), আনোয়ার হোসেন, দৌলতপুর, (হেডওয়ে ইন্জিনিয়ারিং ইনস্টিটিউট), শাওন মিয়া, চরচন্ডী(বিশ্বনাথ ডিগ্রি কলেজ), ইসমাইল খান, দৌলতপুর(বিশ্বনাথ ডিগ্রি কলেজ), সাইফুর রহমান, সত্তিশ,(বিশ্বনাথ ডিগ্রি কলেজ), আলিম উদ্দিন, সত্তিশ,(বিশ্বনাথ ডিগ্রি কলেজ), সুহেল আহমদ, সত্তিশ,(বিশ্বনাথ ডিগ্রি কলেজ), সালে আহমদ, সত্তিশ,(প্রবাসী), তাজিদুর রহমান, সত্তিশ, (বিশ্বনাথ ডিগ্রি কলেজ)।