ওয়ানবাংলানিউজ: যৌন অপরাধের ভুল অভিযোগে অভিযুক্ত হবার পর নির্দোষ প্রমাণিত হয়েও যুক্তরাজ্য থেকে বহিষ্কৃত হবার বিরুদ্ধে আইনি লড়াই চালিয়ে যাচ্ছে বাংলাদেশি শেফ সাইফুল ইসলাম। হোম অফিসে থাকা তার কাগজপত্র কোনোভাবে মিশে গিয়েছিল অন্য তিনজন লোকের কাগজপত্রের সাথে। এর ফলে কোন দোষ না করেও সাইফুল ইসলাম ফেঁসে যান যৌন অপরাধের অভিযোগে। হোম অফিস ইতিমধ্যেই এই ভুলের জন্য সাইফুল ইসলামের কাছে দু:খ প্রকাশ করেছে। কিন্তু এর পরও তাকে বৃটেনে স্থায়ীভাবে থাকার অধিকার দেয়া হচ্ছে না।
বাংলাদেশী শেফ সাইফুল ইসলাম বলেছেন, তিনি হোম অফিস প্রদত্ত ৫ হাজার পাউন্ডের ক্ষতিপুরন নিতে চান না। তিনি চান তার অধিকার। যথার্থ বিচার। গত ৩ আগস্ট সোমবার লন্ডন বাংলা প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি তুলে ধরেন-কী ভাবে বৃটিশ হোম অফিসের চরম ভুলে/ তিনি ক্রিমিনাল বনেছেন, সেক্স ওফেন্ডার হয়েছেন। ১৭ বছরের ইউকে জীবন মাটি হয়েছে তার। বলেন, ইতিমধ্যে কোর্টে প্রমানিত হয়েছে হোম অফিসের ভুল। জেসি ডব্লিউ-এর মতো সংগঠন এবং বিবিসি গার্ডিয়ানসহ বড় বড় বৃটিশ মিডিয়া তার মানবিক দিকটি বিবেচনা করছে। কিন্তু হোম অফিস তাতে পাত্তা দিচ্ছেনা।
গত ১৭ বছরে ১৮টি মামলা চালিয়ে অনেকটাই মানসিকভাবে বিপর্যস্থ সাইফুল ইসলাম। সাইফুল মানবাধিকার সংগঠনগুলোর সহায়তা চান। হোম অফিস তাঁর জীবনের ১৭টি বছরের মূল্য নির্ধারণ করেছে মাত্র পাঁচ হাজার পাউন্ড।
সাইফুল ইসলামের বিষয়ে হোম অফিসের জবাব জানতে চাওয়া হলে গার্ডিয়ান সংবাদপত্রকে হোম অফিসের পক্ষ থেকে বলা হয়েছে, চলমান আইনী লড়াই নিয়ে হোম অফিস মন্তব্য করেনা।
পৃথক সংবাদ: শেফ সাইফুল ইসলামকে নিয়ে টিভি ওয়ানের বিশেষ রিপোর্ট















