নিরাপদ বাংলাদেশ চাই ইউকে উদ্দোগে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর, পাঁচ বারের সংসদ সদস্য,বিশিষ্ট আলেমে দীন মরহুম মাওলানা আব্দুস সোবহান সাহেবের জীবন ও কর্ম নিয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল ২রা মার্চ রোজ সোমবার সন্ধ্যা ৬ ঘটিকায় পূর্ব লন্ডনে একটি হলে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের উপদেষ্টা মোহাম্মদ আবুল কালাম এবং পরিচালনা করেন সংগঠনের সেক্রেটারী মাজেদুল ইসলামের খান । এতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন ইসলামি ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় প্রচার সম্পাদক আবু সালেহ ইয়াহিয়া। প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন সাবেক শিবির নেতা ও মানবাধিকার কর্মী মুসলিম খান। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন অনলাইন একটিভিস্ট ফোরাম ইউকে‘র সভাপতি জয়নাল আবেদীন। এছাড়া বক্তব্য রাখেন নিবাচা উপদেষ্টা আব্দুল ওয়াহাব, সট্যনড ফর বাংলাদেশের সেক্রেটারী মোঃ তরিকুল ইসলাম। সাবেক শিবির নেতা নিবাচার সহ সাধারণ সম্পাদক জামায়াত নেতা আহমদ আলী, নিবাচার সাংগঠনিক সম্পাদক কাজী মোঃ নুরুজ্জামান, সাবেক শিবির নেতা হাবিবুর রহমান, নিবাচার অফিস সম্পাদক বুরহান উদ্দীন চৌধুরী, সবেক শিবির নেতা আব্দুল বাছিত, সাবেক জামায়াত নেতা মতিউর রহমান রকি, মানিকুজ্জামান খন্দকার, আজহার হুসাইন, মহি উদদীন মাসুদ, ছাত্র দল নেতা মোঃ খালেদ রাকিব। এছাড়া উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি শামীমুল হক, সিনিয়র সহ সভাপতি দেলোয়ার হুসাইন, সহ সভাপতি লায়েক আহমদ, জহিরুল ইসলাম প্রমুখ। মোনাজাত পরিচালনা করেন সাবেক শিবির নেতা জাকির হোসেন মিল্লাত। প্রধান অতিথি তার বক্ত্যবে বলেন মিথ্যা ও বানোয়াট মামলা দিয়ে মাওলানা আব্দুস সোবহান সাহেবকে আওয়ামী লীগ শহিদ করেছে। সারা বাংলাদেশ আজ একটা কারাগার আমরা এই খুনি হাসিনার পতন চাই। প্রধান বক্তা মুসলিম খান বলেন যত দিন হাসিনা সরকারের গুম খুন বন্ধ না হবে এবং জামায়াত নেতাদের মুক্তি না দিবে তত দিন আমরা আন্দোলন চালিয়ে যাব।















