যুবলীগ নেতা খালেদ মাহমুদ ভূঁইয়া আটক

631

ঢাকা সংবাদদাতা: রাজধানীর গুলশান ২ নম্বরে নিজ বাসা থেকে আটক করা হয়েছে ঢাকা মহানগর যুবলীগ দক্ষিণের সাংগঠনিক সম্পাদক খালেদ মাহমুদ ভূঁইয়াকে। তিনি মতিঝিলের ফকিরাপুল এলাকার ‘ইয়াং ম্যান্স ক্লাবে’র অবৈধ ক্যাসিনোর মালিক।

আজ বুধবার সন্ধ্যায় গুলশান-২ এর ৪৯ নম্বর রোডের ৪ নম্বর বাসা থেকে তাকে আটক করা হয়।

র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লে. কর্নেল সারোয়ার বিন কাশেম বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে খালেদ মাহমুদ ভূঁইয়ার মালিকানাধীন ‘ইয়াং ম্যান্স ক্লাবে’র অবৈধ ক্যাসিনোতে বিকেল ৫টা থেকে অভিযান চালায় র‌্যাব। এ সময় ওই ক্যাসিনো থেকে ১৪২ জনকে আটক ও বিপুল পরিমাণ জুয়া খেলার সরঞ্জামাদী ও টাকা উদ্ধার করা হয়।