গ্যাটউইক এয়ারপোর্ট থেকে সন্ত্রাসের অভিযোগে একজন আটক

1039

ওয়ানবাংলানিউজ: সন্ত্রাসী কর্মকান্ডের সাথে জড়িত থাকার অভিযোগে ৫৫ বছর বয়সী এক ব্যক্তিকে লন্ডনের গ্যাটউইক এয়ারপোর্ট থেকে আটক করা হয়েছে। তাকে সকাল ১১টায় মরক্কো থেকে ব্রিটেনে ফেরার পতে এয়ারপোর্টে মেট পুলিশের কাউন্টার টেররিজম পুলিশ আটক করে। বিবিসি জানায় তাকে সাউথ লন্ডন পুলিশ স্টেশনে রাখা হয়েছে।