ওয়ানবাংলানিউজ: ওয়েস্ট জার্মান সিটির মুয়েন্সটার শহরে আত্মঘাতী গাড়ী হামলায় তিনজন নিহত হয়েছেন। বিবিসি সূত্রে জানাযায় পথচারীদের ভিড়ের মধ্যে গাড়ি চালিয়ে দেয় এক হামলাকারী। এর কিছুক্ষনের মধ্যে ঐ ব্যক্তি নিজ বন্দুকের গুলিতে আত্ম হত্যা করা করে। এঘটনায় আরো ২০ পথচারী আহত হয়েছেন।
শনিবার পুরনো ওই শহরটির কায়িপেনকার্ল ভাস্কর্যের কাছের এ ঘটনা ঘটে বলে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে।
পুলিশের এক মুখপাত্র বলেন, ভ্যানটির চালক আত্মহত্যা করেছেন। এঘটনায় আর কোনো সন্দেহভাজন খোঁজা হচ্ছে না। জার্মানির বহুল প্রচারিত দৈনিক বিল্ডের অনলাইন সংস্করণের প্রতিবেদনে ওই ঘটনায় তিন জন নিহত হওয়ার খবর দেওয়া হয়েছে।
নিরাপত্তা বাহিনীর একটি সূত্র রয়টার্সকে বলেছে, “ঘটনাস্থলের চিত্র এমন যে হামলার বিষয়টি বাতিল করা যাচ্ছে না।” পুলিশ শহরটির কেন্দ্রস্থল এড়িয়ে যেতে বাসিন্দাদের অনুরোধ করেছে কয়িপেনকার্ল ভাস্কর্যের কাছে বেশ কয়েকটি রেস্তোরাঁ আছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে আসা ছবিগুলোতে ঘটনাস্থলে এলোমেলো অবস্থায় টেবিল-চেয়ার পড়ে থাকতে দেখা গেছে।
গত ডিসেম্বরে বার্লিনে একটি ক্রিসমাস বিপণিবিতানে তিউনিশীয় এক শরণার্থীর ট্রাক চালিয়ে দিলে ১২ জন নিহত হন। সূত্র: বিবিসি ও বিডিনিউজ















