ওয়ানবাংলানিউজ: বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক শফিউল আলম চৌধুরী নাদেলকে কুলাউড়া বাসীর প্রতিনিধি হিসেবে জাতীয় সংসদে দেখতে চায় প্রবাসী কুলাউড়াবাসী। এদাবী বৃটেনে বসবাসরত দলমত নির্বিশেষে সর্বস্থরের কুলাউড়া প্রবাসীর। গত ৫এপ্রিল বিকেলে ইষ্ট লন্ডনের ব্লুমুন মিডিয়া সেন্টারে বৃটেন সফররত কুলাউড়ার কৃতিসন্তান বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি‘র) পরিচালাক ও সিলেট মহানগর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মৌলভীবাজার-২ আসনে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী জনাব শফিউল আলম চৌধুরী নাদেলের সাথে মতবিনিময় সভায় বৃটেনে বসবাসরত প্রবাসী কুলাউড়াবাসী এদাবী জানান। যুবনেতা জুবায়ের সিদ্দিকী সেলিমের সভাপতিত্বে ও শাহীন আহমদ চৌধুরীর পরিচালনায় অনুষ্টিত মতবিনিময় সভায় বৃটেনের বিভিন্ন শহর থেকে প্রবাসীরা যোগদেন।

মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাবাসে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও যুক্তরাজ্য আওয়ামীলীগের সভাপতি সুলতান মাহমুদ শরীফ, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য আওয়ামীলীগের সাধারন সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক। অনুষ্টানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওত করেন কুলাউড়া প্রবাসী মুফতি মৌলানা সৈয়দ মাহমুদ আলী, প্রবাসী কুলাউড়া বাসীর পক্ষ থেকে বক্তব্য রাখেন যুক্তরাজ্য আওয়ামীলীগের সহসভাপতি মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক সিতাব চৌধুরী, বাংলাদেশ ক্যাটারারর্স এসোসিয়েশনের সাবেক সেক্রেটারী এম এ মোনিম, কুলাউড়া সমিতির সভাপতি আব্দুল মালিক, কমিউনিটি নেতা ফারুক আহমদ, সৈয়দা নাজনিন সুলতানা শিখা, রায়হান তালুকদার, মাহবুব মোর্শেদ, অতিথিদের পক্ষ থেকে বক্তব্য রাখেন যুক্তরাজ্য আওয়ামীলীগের যুগ্মসম্পাদক সাবেক ছাত্র নেতা মারুফ চৌধুরী, যুক্তরাজ্য আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ চৌধুরী, মানবাধিকার বিষয়ক সম্পাদক সারব আলী, শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক আ. স.ম. মিসবাহ, মোহাম্দ আহসান,রাহেলা শেখ, হাজী আব্দুল হান্নান, রুহুল আমিন রুহুল, তারেক আহমদ, সৈয়দ আজাদুর রহমান, ফয়সল হোসেন সুমন, মাহমদ আলী, যুক্তরাজ্য যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি সৈয়দ আজিজুর রহমান শামীম, সেক্রেটারী সেলিম আহমদ খান, সাবেক ছাত্র নেতা সায়েক আহমদ, সৈয়দ তামিম,কামাল চৌধুরী, তারেক আহমদ প্রমুখ। বক্তারা বলেন এদাবী শুধু কুলাউড়া বাসীর নয় বৃহত্তর সিলেটের সকল প্রবাসীর। সকল বক্তাই মৌলভীবাজার-২ আসন থেকে আসছে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে শফিউল আলম চৌধুরীকে মনোনয়ন দিতে প্রধান মন্ত্রীর প্রতি আবেদন জানান।
প্রধান অতিথির বক্তব্যে যুক্তরাজ্য আওয়ামীলীগের সভাপতি সুলতান মাহমুদ শরীফ বলেন এদাবী শুধূ কুলাউড়া বাসীর নয় আমাদেরও, প্রধান মন্ত্রীর ভিশন বাস্তবায়ন ও ডিজিটাল বাংলাদেশ গড়তে হলে প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে শফিউল আলম চৌধুরী নাদেলের মতো পরিশ্রপী ও ত্যাগী নেতাদের প্রয়োজন। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে হলে তরুনদেরই নেতৃত্ব নিতে হবে।
শফিউল আলম চৌধুরী নাদেল বলেন আমরা ব্ঙ্গবন্ধুর আদর্শের কর্মী, জননেত্রী শেখ হাসিনার বলিষ্ট নেতৃত্বে কর্মী হিসেবে কাজ করে যাচ্চি এবং যাব । তিনি যে সিদ্ধান্ত নেবেন আমি তার সিদ্ধান্ত মাথা মেনে নেব। তিনি যাকেই মনোনয়ন দেবেন আমরা তার সিদ্ধান্ত মাফিক কাজ করে যাব। আমার বিশ্বাস নেত্রী সবদিক বিবেচনা করেই সঠিক সিদ্ধান্ত নেবেন। অনুষ্টানে অথিতিকে ফুল দিয়ে বরন করেন প্রবাসীনেতৃবৃন্দ, এসময় যুক্তরাজ্য আওয়ামীলীগের সহসভাতি শামসুদ্দিন মাষ্টার রচিত ‘‘ বঙ্গবন্ধু-বাংলাদেশ’’ গ্রস্থটি শফিউল আলম চৌধুরী নাদেলের হাতে তুলে দেন সিতাব চৌধুরী।















