সাইফ হাসান: পূর্ব লন্ডনের একটি গাড়ির ভেতর থেকে চল্লিশোর্ধ্ব এক ব্যক্তির গু*লিবিদ্ধ লা*শ উদ্ধার করেছে স্থানীয় পুলিশ। মঙ্গলবার ভোর রাত আনুমানিক ৩টার দিকে নিউহ্যামের সেন্ট বার্থোলোমিউস রোডে ওই ব্যক্তিকে মা\রা যাওয়া অবস্থায় পাওয়া যায়। মেট্রোপলিটন পুলিশ এই ঘটনাকে হ*ত্যা হিসেবে চিহ্নিত করে আনুষ্ঠানিক তদন্ত শুরু করেছে। নিহ*তের পরিবারকে ঘটনাটি জানানো হয়েছে এবং সংশ্লিষ্ট এলাকায় কড়া নিরাপত্তা জোরদার করা হয়েছে।
মেট্রোপলিটন পুলিশ জানায়, সেন্ট বার্থোলোমিউস রোডে জরুরি তলবের পর পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। সেখানে গাড়ির ভেতর থেকে গুলাগুলির জেরে মারাত্মক জখম হওয়া এক ব্যক্তিকে উদ্ধার করা হলে চিকিৎসকেরা তাকে ঘটনাস্থলেই মৃত ঘোষণা করেন। এখনো পর্যন্ত এই ঘটনায় কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।
ঘটনাস্থল ঘিরে রেখে তদন্ত কাজ চালাচ্ছে বিশেষায়িত দল। ডিটেকটিভ চিফ ইন্সপেক্টর ড্যান হুইটেন জানিয়েছেন যে এই ঘটনা স্থানীয়দের মধ্যে আতঙ্ক তৈরি করেছে, তবে ঘটনার পেছনের রহস্য উদঘাটন এবং অপরাধীদের শনাক্ত করতে পুলিশ সব ধরনের চেষ্টা চালাচ্ছে। দিনভর পুরো এলাকা জুড়ে বাড়তি পুলিশ মোতায়েন থাকবে বলেও তিনি নিশ্চিত করেন।
হত্যাকাণ্ডের বিষয়ে কোনো তথ্য থাকলে তা অবিলম্বে পুলিশকে জানানোর অনুরোধ জানানো হয়েছে। যুক্তরাজ্য সরকারের তথ্য অনুযায়ী, ২০২৪ সালের এপ্রিল থেকে ২০২৫ সালের মার্চ মাসের মধ্যে ইংল্যান্ড ও ওয়েলসে মোট ৩২টি বন্দুক সম্পর্কিত খুনের ঘটনা রেকর্ড করা হয়েছে, যা মোট হত্যাকাণ্ডের প্রায় ছয় শতাংশ।
#লন্ডন_নিউজ #অপরাধ #আন্তর্জাতিক #aknews #onebanglanews















