ওয়ানবাংলানিউজ: লন্ডনে বাংলাদেশী অধ্যুষিত টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের সাবেক স্পীকার কাউন্সিলার আয়াছ মিয়ার মাতা ইন্তেকাল করেছে। (ইন্না–রাজিউন)। ২০ আগষ্ট বৃহস্পতিবার লন্ডন সময় সাড়ে ৫টায় নিজ ঘরে ইন্তেকাল করেন। কাউন্সিলার আয়াছ মিয়া এক ফেইবুক বার্তায় এখবর নিশ্চিত করেছেন। এতে তিনি জানিয়েছেন মরহুমা বার্ধ্যজনত রোগে ইন্তেকাল করেন। আগামী কাল শুক্রবার ব্রিকলেইন জামে মসজিদে দুপুর ১২টায় মরহুমার জানাযার নামাজ অনুষ্টিত হবে। তিনি সবাইকে উপস্থিত ও তার মায়ের জন্য দোয়া করার আহবান জানান।
এদিকে বিশ্বনাথ এইড ইউকের সহ সভাপতি কাউন্সিলার আয়াছ মিয়ার মাতার মৃত্যুতে বিশ্বনাথ এইড ইউকের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়েছে। একই সাথে শোকাহত পরিবারবর্গের প্রতি গভীর সমাবেদনা জানিয়েছেন সংগঠনের সভাপতি আব্দুর রহিম রঞ্জু, সাধারণ সম্পাদক জাকির হোসেন কয়েছ ও ট্রেজারার বখতিয়ার খান।















