টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের শত শত কর্মচারী দ্বিতীয় দফা তিন দিনের ধর্মঘটে

1137

জাকির হোসেন কয়েছ: বাংলাদেশী অধ্যুষিত টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের প্রায় ১৫০০ কর্মকর্তা কর্মী তাদের চাকুরী রক্ষা এবং কাউন্সিলের বির্তকিত ট্রাম এন্ড কন্ডিশন বা শর্তাবলী বাতিলের দাবীতে আবারো তিন দিনের ধর্মঘট ডেকেছে। কর্তৃপক্ষের চাপিয়ে দেয়া অযুক্তিক শর্তাবলী কাউন্সিলের কর্মচারীদের চাকুরী সুরক্ষা, রির্টাডেন্সি, অবসর, কর্ম ঘন্টা এবং কাজের সময়ের ক্ষেত্রে অধিকার হরন করা হয়েছে দাবী করে শ্রমিক সংগঠন ইউনিসনের ডাকে বুধবার থেকে শুক্রবার পর্যন্ত টানা ৩ দিনের ধর্মঘটের ডাক দেয়া হয়েছে।

বুধবার সকাল ৯টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত ম্যালবারী প্লেস, রোমান রোড়স্থ আলবাট জেকব হাউজের সামনে বিক্ষোভ দেখান শতশত কর্মচারীরা। এমন রাস্তা চলাচলের সময় গাড়ী থেকে হর্ণ বাজিয়ে কর্মচারীদের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন বাস, বিনের বাসসহ সাধারণ মানুষ।
এতে বক্তব্য রাখেন ইউনিসন টাওয়ার হ্যামলেটস এর জন ম্যাকললিন, ক্যারি এনি, আমিনা পার্টেল, কাউন্সিলার রাবিনা খানসহ অনেকে।

আন্দোলনকারীরা জানিয়েছেন, নতুন ট্রাম এন্ড কন্ডিশনে রির্টাডেন্সির বেতন কমানো হয়েছে, ভ্রমন ভাতা কাট করা হয়েছে, সুবিধাজনক কাজের সময় রুদ্ধ করে রাতের কাজে সময়েও পরিবর্তন আনা হয়েছে।
জানাযায় গত ৬ জুলাই কাউন্সিল ম্যানেজমেন্ট প্রায় ৪০০০ কর্মচারীকে বরখাস্ত ও পুনরায় নিয়োগ দেয়া হয়। আন্দোলনকারীরা লেবার পরিচালিত কাউন্সিলে কনজাবেটিভ পার্টির নিয়ম বাস্তবায়ন করায় ক্ষোভ প্রকাশ করেন।

টাওয়ার হ্যামলেটস রেওয়ার্ডস স্কিমের আওতায় টাওয়ার হ্যামলেটস কাউন্সিলে কর্মরতদের পূর্বে সকল চুক্তি বাতিল করে নতুন শর্ত আরোপ করা হয়। এতে স্বল্প আয়ের কর্মচারীদের বেতন আরো কমানো হয়েছে, ভ্রমনভাতা কমানো হয়েছে, আনস্যোশাল কর্মঘন্টা প্রদান, আবার কিছু কর্মচারীদের বেতন বৃদ্ধি করা হয়েছে। ট্রেড ইউনিয়নগুলো বলছে এতে করে কম বেতনের কর্মচারী এবং বিএমই কমিউনিটির মহিলারা ক্ষতিগ্রস্থ হবেন।

প্রায় এক বছর ধরে চলে আসা অচলাবস্থা দিন দিন বেড়েই চলছে। কাউন্সিল কর্মীরা নতুন কর্মকৌশলে মোটেও খুশিনন কিংবা সাপোর্টও করেননি।
গত ফেব্রুয়ারী মাসে ইউনিসন টাওয়ার হ্যামলেটের পরিচালিত এক ব্যালট জরিপে দেখা গেছে। কর্মচারীদের একটি বড় অংশ কাউন্সিলের এই সিদ্ধান্ত প্রত্যাখান করেছেন। এর মধ্যে কাউন্সিলের শীর্ষস্থানীয় কর্মকর্তা কর্মচারী ছিলেন। ভোটে ৫২.৫% কর্মচারী অংশনেন। এতে দেখা যায় কাউন্সিলের প্রস্তাবকে প্রত্যাখান করে ৮৯.৬% হ্যা ভোটদেন। কমিউনিটি স্কুলের কর্মকর্তারা ৯৮% হ্যা ভোট দেয়।