লন্ডনে লুটন বিমানবন্দরে মাতাল যাত্রীকে নিয়ন্ত্রণে আনলেন EasyJet ক্যাপ্টেন

30

লন্ডনের London Luton Airport থেকে আমস্টারডামগামী একটি easyJet ফ্লাইটে উড্ডয়নের ঠিক আগে এক মাতাল যাত্রীর কারণে চরম বিশৃঙ্খলা সৃষ্টি হয়।

প্রত্যক্ষদর্শীদের মতে, বিমানটি ট্যাক্সি করার সময় ওই যাত্রী অশান্ত আচরণ শুরু করেন, ককপিটের কাছে গিয়ে চিৎকার করেন এবং বিমানের টয়লেটের দরজায় মাথা দিয়ে আঘাত করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে গেলে ক্যাপ্টেন নিজেই ককপিট থেকে বের হয়ে ক্রুদের সঙ্গে মিলে তাকে মাটিতে ফেলে নিয়ন্ত্রণে আনেন।

ঘটনার কারণে ফ্লাইটটি উড্ডয়ন বাতিল করে পরে নতুন ক্রু দিয়ে প্রায় চার ঘণ্টা দেরিতে যাত্রা শুরু করে। যাত্রীটিকে পরে গ্রাউন্ড স্টাফরা বিমান থেকে নামিয়ে নেয়।

ঘটনার পর easyJet জানায়, যাত্রী ও ক্রুদের নিরাপত্তাই তাদের সর্বোচ্চ অগ্রাধিকার এবং কোনো ধরনের অশোভন বা হুমকিমূলক আচরণ সহ্য করা হবে না।