ইয়াসমিন বেগম খুনের অভিযোগে আদালতে সাবেক স্বামীকে হাজির

539

ওয়ানবাংলানিউজ: পূর্ব লন্ডনের বাংলাদেশী অধ্যুষিত টাওয়ার হ্যামলেটস এর বেথনালগ্রীনের গ্লোবরোড় এর বাসিন্দা ইয়াসমিন বেগম হত্যার অভিযোগে তার সাবেক স্বামী কাইয়ুম মিয়াকে আদালতে হাজির করা হয়েছে।
হোমারটনের হাই স্ট্রিটের ৪০ বছর বয়সী কুইয়ুম মিয়াকে পেন্টনভিল কারাগার থেকে ভিডিও লিঙ্কের মাধ্যমে ওল্ড বেইলিতে হাজির করা হয়। তার উপর হত্যা ছাড়াও চুরি এবং দুটি প্রতারণার অভিযোগও রয়েছে।
আদালতের শুনানী শেষে জেল হেফাজতে রিমান্ডে পাঠানো হয়েছে এবং একটি আবেদনের শুনানির জন্য ১৫ জুন ধার্য করা হয়েছে।

প্রসিকিউটর বেঞ্জামিন হল্ট আদালতকে বলেছেন মৃত এবং আসামীর মধ্যে পূর্বে স্বামী স্ত্রীর সম্পর্ক ছিলো। কিন্তু প্রায় এক বছর আগে বিচ্ছেদ হয়েছিল।
বৃহস্পতিবার, মিসেস বেগম নয় এবং চার বছর বয়সী শিশুদের স্কুলে নামিয়ে দিয়ে ঘরে ফিরে যান, যা আদালতের শুনানিতে বলা হয়।

আদালতে প্রসিকিউটর জানান ইয়সমিন বেগমকে একাধিক ছুরিকাঘাত করা হয়। তার হ্যান্ডব্যাগ থেকে একটি পার্সও নিয়ে যায় অভিযুক্ত ব্যক্তি এবং ব্যাঙ্ক কার্ডগুলি থেকে নগদ ৮০০ পাউন্ড তুলা হয়েছে বলে জানান প্রসিকিউটর ।

 

২৪ মার্চ দুপুরে ২টা থেকে ৩টার মধ্যে কোন এক সময়ে এই ডাকাতি ও হত্যার ঘটনাটি ঘটে বলে ধারনা করা হচ্ছে। নিহত ইয়াসমীন বেগমের পোষ্ট মর্টেম হয়েছে গত শনিবার, সেখানে জানা গেছে শরীরে শার্প বা ধারালো কিছু দিয়ে শরীরে বেশ কয়েকটি আঘাতের চিহ্ন পাওয়া গেছে।

২৪ মার্চ সকালে স্কুলে বাচ্চাদের দিয়ে আসলেও দুপুরের পর স্কুল ছুটি হলে আর বাচ্চাদের আনতে যাননি। তারপর স্কুল থেকে ফোন করলে ইয়াসমীন ফোন না ধরায় পুলিশ কল দেয়া হয়। ৪.০৬ মিনিটে পুলিশ সেই বাসার সামনে গিয়ে দরজা ভেঙে প্রবেশ করে ইয়াসমীনের মৃতদেহ দেখতে পায়। এরপর হত্যা তদন্ত শুরু হয়। এই ঘটনার ৬০ ঘন্টা পর রবিবার সকালে অভিযুক্ত সন্দেহে কাইয়ূম মিয়াকে ধরা হয়। এরপর পুলিশের রিমান্ড শেষে ২৮ মার্চ সোমবার তাকে কোর্টে তুলে অভিযোগ দায়ের করা হবে।

নিহত ইয়াসমীন সিঙ্গেল মাদার ও দুটি শিশু সন্তান নিয়ে গ্লোব রোডের রজার্স এষ্টেটের বাসায় থাকতেন। তার বাংলাদেশের বাড়ী হবিগঞ্জের আউশকান্দি এলাকায়।