আমি ‘শান্তির দূত’: ট্রাম্প

39

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি সত্যিই বিশ্বাস করেন যে তিনি একজন ‘শান্তির দূত’ এবং ভবিষ্যতে এভাবেই তিনি তার উত্তরাধিকার দেখতে চান। 

শনিবার (২৮ মার্চ) মার্কিন বার্তা সংস্থা এপি এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, নিজের উত্তরাধিকার কেমন দেখতে চান এমন প্রশ্ন করা হয়েছিলো ট্রাম্পকে। এর জবাবে তিনি বলেন, ‘এটা বলা আমার জন্য ঠিক শোনায় না, কিন্তু আমি চাই আমার উত্তরাধিকার একজন মহান শান্তির দূত হিসেবে প্রতিষ্ঠিত হোক।’

তিনি আরও বলেন, ‘আমি সত্যিই বিশ্বাস করি আমি একজন শান্তিস্থাপক। এই মুহূর্তে হয়তো তা মনে হচ্ছে না, কিন্তু আমি মনে করি আমি একজন শান্তির দূত।’