১২ বছরের স্কুলছাত্রকে হ*ত্যা করলো ১৫ বছর বয়সী কিশোর

223

সাইফ হাসান: বার্মিংহামে ১২ বছর বয়সী স্কুলছাত্র লিও রসকে হ*ত্যা করার দায়ে দোষ স্বীকার করেছে এক কিশোর। গত বছর স্কুল থেকে বাড়ি ফেরার পথে তাকে নির্মমভাবে আ*ঘাত করে হ*ত্যা করা হয়। অভিযুক্ত কিশোরের বয়স এখন ১৫ বছর, যে ঘটনার সময় মাত্র ১৪ ছিল। আদালতে সে নিজের অ*পরাধ মেনে নিয়েছে এবং আগামী মাসে তার সাজা ঘোষণা করা হবে।

গত বছরের ২১ জানুয়ারি বার্মিংহামের হল গ্রিনের শায়ার কান্ট্রি পার্কে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। লিও রস তার স্কুল ক্রাইস্ট চার্চ একাডেমি থেকে বাড়ি ফিরছিল, তখনই তাকে পেটে ছুরি মেরে হত্যা করা হয়। পুলিশ জানিয়েছে, হত্যার পর ব্যবহৃত ছুরিটি পাশের নদীতে ফেলে দেওয়া হয়েছিল এবং এটি ছিল সম্পূর্ণ বিনা উসকানিতে একটি অতর্কিত হামলা।

হামলাকারী কিশোর ঘটনার সময় পুলিশকে বিভ্রান্ত করতে ঘটনাস্থলেই দাঁড়িয়ে ছিল। সে মিথ্যা দাবি করেছিল যে, আহত অবস্থায় লিওকে নদীর পাড়ে পড়ে থাকতে দেখেছে। তদন্তে বেরিয়ে এসেছে, সাইকেলে থাকা এই কিশোর এর আগেও স্থানীয় পার্কে একাধিক নারীর ওপর হামলা চালিয়েছিল এবং লিওকে হত্যার দিন তার কাছে ধারালো অস্ত্র ছিল।

লিওর পরিবার তাকে একজন দয়ালু, মেধাবী এবং সবার প্রিয় ছাত্র হিসেবে বর্ণনা করেছে। তার পালক পরিবার ও জন্মদাত্রী মা রেচেল ফিশার জানিয়েছেন, বিনা কারণেই তাদের সন্তানের জীবন কেড়ে নেওয়া হয়েছে যা তাদের জীবনকে চিরতরে বদলে দিয়েছে। বিচারক ফারার কেসি জানিয়েছেন, আগামী ১০ ফেব্রুয়ারি এই মামলার চূড়ান্ত রায় ঘোষণা করা হবে।

#BirminghamCrime #UKNews #JusticeForLeo #aknews #onebanglanews