অক্সফোর্ডে ব*র্ণবাদী বক্তব্যের প্রতিবাদে উত্তাল ক্যাম্পাস প্রাঙ্গণ,ক্ষমা চাইতে অস্বীকৃতি জানালেন বক্তা নাথান কফনাস…

2

সাইফ হাসান: যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ওরিয়েল কলেজে বিতর্কিত বক্তা নাথান কফনাসের উপস্থিতিকে কেন্দ্র করে শত শত শিক্ষার্থী ও বিক্ষোভকারী তীব্র প্রতিবাদ জানিয়েছেন। মঙ্গলবার সন্ধ্যায় রিফর্ম ইউকে স্টুডেন্ট সোসাইটির আয়োজিত এক অনুষ্ঠানে অংশ নিতে এলে কলেজের সামনের রাস্তায় এই বিক্ষোভ শুরু হয়। চলতি বছরের শুরুতে কফনাস কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জেসন আর্ডের বিরুদ্ধে লেখা চু*রির অভিযোগ তুলেছিলেন, যার কয়েক সপ্তাহ পর অধ্যাপক আর্ডে পদত্যাগ করেন এবং মা*রা যান। বিক্ষোভকারীরা কলেজের প্রধান ফটক আটকে প্রয়াত এই অধ্যাপকের নাম ধরে স্লোগান দিতে থাকেন। শিক্ষার্থী, কলেজের কর্মী ও স্থানীয় রাজনীতিকদের বিরোধিতা সত্ত্বেও আইনি বাধ্যবাধকতার কথা জানিয়ে অনুষ্ঠানটি বাতিল করেনি কলেজ কর্তৃপক্ষ।

বিক্ষোভকারীরা অক্সফোর্ড ও কেমব্রিজের মতো ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠানে বর্ণবাদী ধারণা প্রচারের তীব্র সমালোচনা করেন। ইংরেজি ও জার্মান বিভাগের প্রথম বর্ষের এক শিক্ষার্থী জানান, কেমব্রিজে জেসন আর্ডের সাথে যা ঘটেছে, অক্সফোর্ডে তার পুনরাবৃত্তি হওয়া অত্যন্ত লজ্জাজনক। গণিতের দ্বিতীয় বর্ষের আরেক শিক্ষার্থী টমি অভিযোগ করেন, অক্সফোর্ডের কিছু সংগঠন বিপজ্জনকভাবে অতি-ডানপন্থীদের প্রশ্রয় দিচ্ছে।

অনুষ্ঠানের ভেতরে দর্শকদের এক-তৃতীয়াংশেরও কম আসন পূর্ণ ছিল এবং প্রায় ৪০ জন মানুষ সেখানে উপস্থিত ছিলেন। প্রশ্নোত্তর পর্বে নাথান কফনাস অধ্যাপক আর্ডের পরিবারের কাছে ক্ষমা চাইতে অস্বীকৃতি জানিয়ে উল্টো কেমব্রিজ কর্তৃপক্ষের সমালোচনা করেন। বাইরে বিক্ষোভকারীদের স্লোগানের মধ্যেই তিনি প্রায় এক ঘণ্টা ধরে জাতিগত সমতা তত্ত্বের বিরুদ্ধে বক্তব্য দেন।

অক্সফোর্ড ইস্টের সংসদ সদস্য অ্যানেলিজ ডডস কফনাসের দৃষ্টিভঙ্গিকে ঘৃণ্য ও তথ্যবিরোধী আখ্যা দিয়ে শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়ে ওরিয়েল কলেজকে চিঠি লিখেছেন। এদিকে বিক্ষোভে যোগ দেওয়া আলোকচিত্রী মিসান হ্যারিম্যান বলেন, এই ধরনের ক্ষতিকর বক্তব্যকে বাকস্বাধীনতার নামে প্রশ্রয় দিয়ে বিশ্ববিদ্যালয় সব শিক্ষার্থীর সাথেই ব্যর্থতার পরিচয় দিয়েছে। বিক্ষোভ মূলত শান্তিপূর্ণ থাকলেও অনুষ্ঠানের শেষ দিকে প্রবেশপথ থেকে আন্দোলনকারীদের সরিয়ে দিতে পুলিশ মোতায়েন করা হয়।

#অক্সফোর্ড #যুক্তরাজ্য #বিক্ষোভ #aknews #onebanglanews