ছাত্রদল নেতা সুলেহ হত্যার ১ম বর্ষপূতিতে লন্ডনে আলোচনা ও দোয়া মাহফিল

402

ওয়ানবাংলানিউজ: ২০১৮ সালের ৩০ ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচনের দিন ভোট কেন্দ্রে প্রতিপক্ষের গুলিতে নিহত বালাগঞ্জ উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সায়েম আহমেদ সুহেলের প্রথম মৃত্যু বার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী ফোরাম ইউকের উদ্যোগে গত ৭ জানুয়ারী মঙ্গলবার রাতে ইপ্সউইচের স্থানীয় একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত সভায় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসবকদলসহ বালাগঞ্জ-ওসমাননীগর ও বিশ্বনাথ উপজেলা বিএনপির নেতাকর্মীরা অংশনেন।
সভায় সায়েম আহমদ সুহেলকে একজন সৎ পরিশ্রমি দেশপ্রেমিক ছাত্রনেতা উল্লেখ করে বক্তারা বলেন সে ছিলো গণতন্ত্র পুনোরুদ্ধার আন্দোলনের অন্যতম শহীদ। বক্তারা তার হত্যকান্ডের সাথে জড়িতদের বিচার দাবী করেন।

সাবেক ছাত্রনেতা আব্দুল হাই আতাউর এর সভাপতিত্বে ও বালাগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ইশতিয়াক হোসেন দুদুর পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবক দলের সাবেক কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক ও সাবেক এমপি এম ইলিয়াস আলীর ছোট ভাই আছকির আলী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি নেতা যুক্তরাজ্য বিএনপির সাবেক সহ সভাপতি আকতার হোসেন টুটুল, শহীদ সায়েম আহমদ সুলেহ এর বড় ভাই কবি শাদ মিয়া,  কলচেস্টার বিএনপির সভাপতি মিসবাহ উদ্দিন, যুক্তরাজ্য যুবদলের সাধারণ সম্পাদক আফজার হোসেন, বিএনপি নেতা তালহা চৌধুরী, আবুল কালাম সেতু, তৈয়বুর রহমান, আবুল কয়েছ, গোলাম নেওয়াজ চৌধুরী শিমু, তারেকুর রহমান তুহিন, সাহাব উদ্দিন, আরিফ মঈনুল হোসেন, সিরাজুল ইসলাম মামুন, নূরুল আলী রিপন, সাইফুর রহমান, সাজ্জাদ উল্লা, ইস্তাব উদ্দীন, রুবেল আহমদ, আব্দুল্লাহ আল নোমান, আবুল কালাম আজাদ, শাপুর মিয়া, শাহাজাহান আলম, আব্দুল ওয়াহাব রুবেল, আলা উদ্দিন আহমেদ প্রমুখ।

সভায় প্রধান অতিথির বক্তব্যে এম আসকির আলী তার বড় বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলীর সন্ধ্যান কামনায় সরকারসহ সকলের সহযোগিতা কামনা করেন।