করোনার জাতীয় পরামর্শক কমিটির সভাপতি করোনায় আক্রান্ত

392

ঢাকা সংবাদদাতা: করোনা বিষয়ক জাতীয় কারিগরি পরামর্শক কমিটির সভাপতি ও বাংলাদেশ মেডিক্যাল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) সভাপতি অধ্যাপক ডা. মোহাম্মদ শহীদুল্লাহ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

বুধবার (৪ নভেম্বর) বাংলাদেশ মেডিক্যাল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ডা. আরমান হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন।

ডা. আরমান বলেন, ‘ডা. শহীদুল্লাহ কোভিড-১৯ পজিটিভ হয়েছেন। তারা বাসার সবাই করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে জানতে পেরেছি। তিনি বর্তমানে নিজ বাসায় অবস্থান করছেন। সেখানেই চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী চিকিৎসা নিচ্ছেন।’

প্রসঙ্গত, চিকিৎসকদের জাতীয় সংগঠন বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশন (বিএমএ) জানিয়েছে দেশে করোনাভাইরাসে এখন পর্যন্ত শতাধিক চিকিৎসকের মৃত্যু হয়েছে। এদিকে স্বাস্থ্য অধিদফতর তথ্য অনুযায়ী আজ ৪ নভেম্বর দেশে করোনায় মোট মৃত্যু ছয় হাজার ছাড়িয়েছে।