ঢাকা-৫ এ সালাহউদ্দিন ও নওগাঁ-৬ এ রেজাউল বিএনপির প্রার্থী

264

ঢাকা সংবাদদাতা: আসন্ন চার উপ-নির্বাচনে দুই আসনের দলীয় প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। ঢাকা-৫ এ সালাহউদ্দিন আহমেদ এবং নওগাঁ-৬ আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন শেখ মোঃ রেজাউল ইসলাম।

রোববার সন্ধ্যায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, চারটি শূন্য আসনের নির্বাচনের জন্য দলের পার্লামেন্টারি বোর্ড শনিবার বিএনপি’র মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাতকার গ্রহণ করে। সাক্ষাতকার শেষে দলীয় মনোনয়ন বোর্ড ঢাকা-৫ এবং নওগাঁ-৬ শূন্য আসনে ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিযোগিতার জন্য এই দুইজন প্রার্থীর নাম চূড়ান্ত করে।