বন্ধ হলো ঢাকা-কলকাতা মৈত্রী এক্সপ্রেস

286

ঢাকা সংবাদদাতা: করোনাভাইরাসের সংক্রমণ রোধে বাংলাদেশ-ভারতের মধ্যকার মৈত্রী এক্সপ্রেস চলাচল সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। শুক্রবার (১৩ মার্চ) পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের বাসভবনে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার রীভা গাঙ্গুলি দাসের সঙ্গে বৈঠকের পরে পররাষ্ট্রমন্ত্রী এ তথ্য জানান।

এর আগে, আকাশ পথে একই নিষেধাজ্ঞা জারি হয়েছে। বৃহস্পতিবার (১২ মার্চ) ভারত সরকারের সিদ্ধান্তের কারণে বিমান বাংলাদেশ এয়ারলাইনস, ইউএস-বাংলা এয়ারলাইনস, রিজেন্ট এয়ারওয়েজ ও নভোএয়ার দেশটিতে তাদের সব ফ্লাইট বাতিল করেছে।

এছাড়া করোনাভাইরাসের সংক্রমণ রোধে ভারত ১৩ মার্চ থেকে তাদের দেশে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে। এই স্থগিতাদেশ থাকবে ১৫ এপ্রিল পর্যন্ত।