টাওয়ার হ্যামলেটস মেয়রের খসড়া বাজেট পেশ: বাড়ছে কাউন্সিল ট্যাক্স

471
Tower Hamlets Mayor John Biggs

ওয়ানবাংলানিউজ: টাওয়ার হ্যামলেটসের নির্বাহী মেয়র জন বিগস আগামী অর্থ বছরের খসড়া বাজেট পেশ করেছেন। গত ৮ জানুয়ারী কেবিনেট মিটিংয়ে পেশকৃত এই বাজেটে গুরুত্বপূর্ন সার্ভিসগুলোকে রক্ষার পাশাপাশি বারার দরিদ্র বাসিন্দাদের স্বার্থকে প্রাধান্য দেয়া হয়েছে। টোরী সরকারের দশকব্যাপী ব্যয়সংকোচন নীতির কারনে ২০১০ সালের পর টাওয়ার হ্যামলেটস কাউন্সিলকে ১শ ৯০ মিলিয়ন পাউন্ড সাশ্রয় করতে হয়েছে।

সর্বশেষ সাধারন নির্বাচনে টাওয়ার হ্যামলেটসের বাসিন্দারা আরো ৫ বছরের জন্য ব্যয়সংকোচনকে না বললেও জাতীয়ভাবে ফলাফলের জন্য তাদেরকে এই নীতির মধ্যে থাকতে হচ্চেছ। আর এজন্য টাওয়ার হ্যামলেটস কাউন্সিলকে ২০২৩ সালের মধ্যে আরো ৩৯ মিলিয়ন পাউন্ড সাশ্রয় করতে হবে। দ্রুত জনসংখ্যা বৃদ্ধির কারনে টাওয়ার হ্যামলেটসের অতিপ্রয়োজনীয় সার্ভিসগুলোর চাহিদা বেড়েছে।

এখানে জনসংখ্যা বৃদ্ধির এই প্রবনতা অব্যাহত থাকার পূর্বাভাষ রয়েছে এবং এই হার অব্যাহত থাকলে আগামী ১০ বছর টাওয়ার হ্যামলেটসে প্রতিদিন ১৪ জন বাসিন্দা যোগ হবেন।

মেয়র কতৃক পেশকৃত বাজেটে যেসব গুরুত্বপূর্ন খাতের বিনিয়োগ অব্যাহত রাখা হয়েছে সেগুলো হচ্চেছ- * আইডিয়া স্টোর, লাইব্রেরী, লেইজার সেন্টার এবং পার্ক * সাধারন বাসিন্দাদের সামর্থ্যরে মধ্যে থাকে এমন ২ হাজার নতুন কাউন্সিল বাড়ী নির্মানের জন্য মেয়রের প্রোগাম * বারার রাস্তাঘাটগুলোর নিরাপত্তার স্বার্থে নিয়োগকৃত অতিরিক্ত পুলিশের জন্য ফান্ডিং * দরিদ্র্য বাসিন্দাদের জন্য কাউন্সিল ট্যাক্স রিডাকশন স্কিম যা সারা দেশের মধ্যে অন্যতম * ক্লাইমেট ইমার্জেন্সিকে মাথায় রেখে বারার রাস্তাঘাট এবং পরিবেশের উন্নয়নের জন্য লাইভেবল স্ট্রীট প্রোগাম, স্ট্রীট ক্লিনিং এবং নতুন ইন হাউজ ওয়েস্ট সার্ভিস * হাজার হাজার বাসিন্দার স্কিল এবং এমপ্লয়মেন্ট বৃদ্ধির জন্য উদ্যোগসমুহ।

 

এদিকে ই্ওর বারা, ইওর ফিউচার মতামত জরীপে সমস্যাক্রান্ত শিশু এবং বয়স্কদের প্রাধান্য দেয়ার কথা বলা হয়েছে। আর এজন্য বাজেটে সোশাল কেয়ারে থাকা শিশু, স্পেশাল এডুকেশনাল নিডস এবং প্রতিবন্ধি খাতে অতিরিক্ত ৭.২ মিলিয়ন পাউন্ড বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। এছাড়া সমস্যাক্রান্ত বয়স্ক, ট্যাকেলিং পোভার্টি ফান্ড এবং ফ্রি স্কুল মিলের জন্য আরো ১২.৪ মিলিয়ন পাউন্ড বরাদ্দ রাখা হয়েছে। এর আগে কাউন্সিল কতৃক পরিচালিত মতামত জরিপে বাসিন্দারা বিভিন্ন সার্ভিসের সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে ব্যয় সাশ্রয়ের পক্ষে প্রাধান্য দিয়েছিলেন।

এসবের মধ্যে রয়েছে টেকনোলজির ব্যবহার বৃদ্ধি এবং অফিস কস্ট ও এজেন্সি স্টাফ কস্ট কমানো ইত্যাদি। এদিকে গত ১০ বছর ধরে চলা অব্যাহত ব্যয় সংকোচন নীতির পরও সরকার তথাকথিত ফেয়ার ফান্ডিং সিস্টেমকে বাতিল করেনি। এটা কার্যকর হলে টাওয়ার হ্যামলেটসের মতো দরিদ্র্যবারাগুলোর ফান্ড চলে যাবে টোরী সমর্থিত বারাগুলোতে। আর এজন্য টাওয়ার হ্যামলেটসে ২০২০/২১ অর্থ বছরে ১.৯৯% কাউন্সিল ট্যাক্স বৃদ্ধির প্রস্তাব করা হয়েছে, এর সাথে এডাল্ড এন্ড সোশালকেয়ার সার্ভিসের জন্য যোগ হবে আরো ২% বৃদ্ধি। টাকার অংকে এই বৃদ্ধির পরিমান হচ্চেছ ব্যান্ড ডি প্রপার্টির জন্য সপ্তাহে ৭৮ পেন্স।

কাউন্সিল ট্যাক্সের হিসাবে টাওয়ার হ্যামলেটস হচ্চেছ রাজধানীর বারাগুলোর মধ্যে ৭ম সর্বনিম্ন। প্রস্তাবিত বাজেট সম্পর্কে টাওয়ার হ্যামলেটসের নির্বাহী মেয়র জন বিগস বলেন, বাসিন্দাদের প্রায়োরিটিকে প্রাধান্য দিয়ে বাজেট পেশ করতে পেরে আমি আনন্দিত। এটা একটি কঠিন সময়।

সরকারের বাজেট কাট সত্ত্বেও আমরা আমাদের ফ্রন্টলাইন সার্ভিসকে রক্ষা করতে পেরেছি। সার্ভিসগুলোর সক্ষমতা বৃদ্ধির জন্য আমাদেরকে কঠোর পরিশ্রম করতে হয়েছে। মেয়র আরো বলেন, আমি আমার মেনুফেস্টু বাস্তবায়নের জন্য এবং অতিরিক্ত পুলিশ নিয়োগের খরচ, নতুন ঘরবাড়ী এবং পরিষ্কার পরিচ্চছন্ন রাস্তাঘাট ও সমস্যাক্রান্ত বাসিন্দাদের সাহায্যের জন্য চেষ্টা চালিয়ে যাচ্চিছ। কেবিনেট মেম্বার ফর রিসোর্স এন্ড ভলান্টিয়ার সেক্টর কাউন্সিলার ক্যান্ডিডা রোনাহ্ব বলেন, গুরুত্বপূর্ন সার্ভিসগুলোর ফান্ড রক্ষা করে এই বাজেট প্রণয়নে আমাদেরকে কঠোর পরিশ্রম করতে হয়েছে। প্রত্যেক বছরই সার্ভিসের চাহিদা বৃদ্ধি এবং এর বিপরীতে সরকারের বাজেট কাট আমাদের জন্য কঠিন হয়ে উঠছে।

গত এক দশক ধরে চলা বাজেট কাটের কারনে বিভিন্ন সার্ভিস যে হারে ক্ষতিগ্রস্থ হয়েছে তা কাটিয়ে উঠতে দরকার আগের বাজেটকে ফিরিয়ে আনা।