ভয়েস ফর জাস্টিস ইউ কের সভায় কমিউনিটি ল্যাঙ্গুয়েজ ক্লাস বন্ধের সিদ্ধান্তের নিন্দা

439

ওয়ানবাংলানিউজ: টাওয়ার হ্যামলেটস কাউন্সিল কর্তৃক বাংলা ভাষা সহ ১১টি কমিউনিটি ল্যাঙ্গুয়েজ সার্ভিস বন্ধের সিদ্ধান্তের প্রতিবাদে ভয়েস ফর জাস্টিস ইউ কের পক্ষ থেকে গত ১২ জানুয়ারী রবিবার পূর্ব লণ্ডনের ভ্যালেন্স রোডস্থ কমিউনিটি হলে এক প্রতিবাদ সভার আয়োজন করা হয়।
কমিউনিটি নেতা মাওলানা রফিক আহমদ রফিকের সভাপতিত্বে ও সংগঠণের সচিব কে এম আবুতাহের চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন -সাবেক ডেপুটি মেয়র আ ম ওহিদ আহমদ, সাবেক কাউন্সিলার গোলাম রব্বানী,সাবেক কাউন্সিলার মাইয়ুম মিয়া,সাবেক কাউন্সিলার সুলুক আহমদ,বাংলাদেশ টিচারস এসোসিয়েশনের সভাপতি আবু হোসেন , সেক্রেটারী সিরাজুল বাছিত চৌধুরী , ট্রেজারার মিছবাহ আহমদ , সাংবাদিক রহমত আলী, সাংবাদিক মিছবাহ জামাল , বিশিষ্ট লেখক রায়হান তাফাদার ,নাট্যকার ও লেখক খসরু নোমান, সাংবাদিক আফসার উদ্দিন, কমিউনিটি নেতা নুর বকশ , জাহেদ চৌধুরী, লোকমান উদ্দিন,হাজী কলা মিয়া, হাজী ফারুক মিয়া, কবি দবিরুল ইসলাম চৌধুরী, কবি শাহ এনায়েত করিম, মতিউর রহমান ও মিসেস রাবেয়া বেগম প্রমুখ।
সভায় বক্তারা -টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের এ অন্যায় ও জনস্বার্থ বিরোধী সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়ে তা প্রত্যাহারের দাবী জানান।
বক্তারা বলেন – নির্বাহী মেয়র ও তার সমর্থিত কাউন্সিলাররা জনগণকে ধোকা দেওয়ার চেষ্টা করছে।বিগত ৪০ বছরের কমিউনিটির অর্জনকে তারা ধ্বংস করতে চাচ্ছে।আগামীতে তাদেরকে বয়কট করার আহ্বান জানানো হয়।
সভায় বক্তারা – কাউন্সিলের এ সিদ্ধান্তের বিরুদ্ধে দূর্বার আন্দোলন গড়ে তোলা,২৫ শে জানুয়ারী বিটিএ আহুত জনসভায় যোগদান ও টাউন হল ঘেরাও কর্মসূচীকে সফল করে তোলার আহ্বান জানানো হয়।