ওয়ানবাংলানিউজ: সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর পৌরসভার প্রথম মেয়র সর্বজন শ্রদ্ধেয় ব্যাক্তিত্ব আলহাজ আব্দুল মনাফ গত ১২ই জানুয়ারী শনিবার রাত ৯.৩৫ মিনিটের সময় ইংল্যান্ডের ব্রাইটন শহরের একটি হাসপাতালে শেষ নি:শ্বাস ত্যাগ করেন । (ইন্না লিল্লাহি অইন্না ইলাইহি রাজিউন) মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৭ বৎসর। তিনি স্ত্রী, তিন পুত্র, ছয়কন্যা, নাতী, নাতনী সহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন।

১৪ই জানুয়ারী ২০২০ইং মঙ্গলবার পূর্ব লন্ডনের ব্রিকলেন জামে মসজিদে এশার নামাজের পর মরহুমের প্রথম নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন মরহুমের তৃতীয় মেয়ের ছেলে মরহুমের নাতী হাফেজ আমিনুল ইসলাম রিয়াজ।
উক্ত নামাজে জানাযায় যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে আগত কমিউনিটির গন্যমান্য ব্যাক্তিবর্গ সহ শত শত লোক জানাযায় অংশ নেন। বুধবার বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে মরহুমের মরদেহ বাংলাদেশে নিয়ে যাওয়া হবে। সিলেট বাগবড়ীতে মরহুমের দ্বিতীয় জানাযার পর হবিবপুর তৃতীয় জানাযা হবে এবং পারিবারিক কবর স্থানে মরহুমের দাফন করা হবে। মরহুমের সাথে উনার স্ত্রী এবং দ















