সাউন্ডটেক ক্যারম ক্লাব ইউকের ক্যারাম প্রতিযোগিতার ড্র অনুষ্ঠিত: সাংবাদিকদের সম্মাননা ক্রেস্ট প্রদান

535

ওয়ানবাংলানিউজ: সাউন্ডটেক ক্যারম ক্লাব ইউকে আয়োজিত ডাবুলস ক্যারম চ্যাম্পিয়ন ট্রফির শুভ উদ্বোধন ও ড্র অনুষ্ঠিত হয়েছে। গত ২৪ নভেম্বর রবিবার সাউন্ডটেক ক্যারম ক্লাবের নিজস্ব ভবনে মোট ৩৫ টিমের অংশগ্রহণে এই খেলার ড্র- ১ম রাউন্ড থেকে শুরু করে সেমিফাইনাল পর্যন্ত এক সাথে ড্র সম্পন্ন করা হয়।

সভাপতিত্বে এবং সাউন্ডটেক ক্যারাম ক্লাবের সাধারণ সম্পাদক ও এম এ খান ফাউন্ডেশন ইউকে’র চেয়ারম্যান, বিশিষ্ট শিক্ষানুরাগী আব্দুর রহমান সুজার পরিচালনায়অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন লন্ডনের জনপ্রিয়পত্রিকা সাপ্তাহিক দেশ পত্রিকার সম্পাদক তাইছির মাহমুদ ও প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন লন্ডন টাওয়ার হ্যামলেটস্ কাউন্সিলের ডেপুটি স্পিকার কাউন্সিলর আহবাব হোসেন, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন তাকওয়া ব্যাডমিন্টন ক্লাবের চেয়ারম্যান ও লন্ডন বাংলা ডট কমের ব্যবস্থাপনা সম্পাদক মোহাম্মদ আব্দুল মুনিম জাহেদী ক্যারল, আবুল কালাম আজাদ, সাংবাদিক আব্দুল কাদির মুরাদ, সাংবাদিক জাকির হোসেন কয়েস, সহ আরো উপস্থিত ছিলেন সাউন্ডটেকের সহ সভাপতি নজরুল ইসলাম, আব্দুল আহাদ, মুহিম, সাইফ, আওলাদ, আব্দুল আলী, আরশ, হাশিম, বাবুল, কবির ও কামরুল ইয়ুথ ক্যারাম এসোসিয়েশন এর নেতৃবৃন্দ ও ব্রিটেনের কৃতি ক্যারাম খেলোয়াড় ও অন্যান অতিথিবৃন্দ।


অনুষ্ঠানে সাপ্তাহিক দেশ পত্রিকার সম্পাদক তাইছির মাহমুদ, লন্ডন বাংলা ডট কমের ব্যবস্থাপনা সম্পাদক মোহাম্মদ আব্দুল মুনিম জাহেদী ক্যারল ও প্রবীণ খেলোয়াড় আব্দুল আহাদ কে বিশেষ সম্মাননা স্বরূপ ক্রেশ উপহার দিয়ে বরণ করেন ক্লাবের সদস্যবৃন্দ।

আগত অতিথিরা সাউন্ডটেক ক্যারাম ক্লাবের অতীতের সকল টুর্নামেন্টের সফলতার ভ্রূহসী প্রশংসা করে বলেন ব্রিটেনে সর্ব প্রথম সাউন্ডটেক ক্যারাম ক্লাব ১৯৯৭ সালে ক্যারাম খেলার আয়োজন করে এক গৌরবজ্জল ইতিহাস সৃষ্টি করেছে। বিগত দিনে সাউন্ডটেক ক্যারাম ক্লাব আয়োজিত প্রতিটি টুর্নামেন্ট সুন্দর, সফল ও উন্নতমানের হওয়ায়খেলার জগতে সাউন্ডটেক ক্যারাম ক্লাব এক দৃষ্টান্ত সৃষ্টি করেছে এবং ভবিষতে আরো ভালো করার প্রত্যাশা রাখে।

আলোচনা পর্ব শেষে কেক কেটে ক্যারম চ্যাম্পিয়ন ট্রফির শুভ সূচনা করা হয়। সভাপতি সবাইকে ধন্যবাদ জানিয়ে সভার কাজ সমাপ্তি ঘোষণা করেন

সাউন্ডটেক ক্যারম ক্লাব ইউকের ক্যারাম প্রতিযোগিতার ড্র অনুষ্ঠিত

সাউন্ডটেক ক্যারম ক্লাব ইউকের ক্যারাম প্রতিযোগিতার ড্র অনুষ্ঠিত: সাংবাদিকদের সম্মাননা ক্রেস্ট প্রদান

Posted by 1banglatv on Wednesday, 27 November 2019