ওয়ানবাংলানিউজ: যুক্তরাজ্যে বসবাসরত সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার জিসিএসই ও এ-লেভেল পরিক্ষায় কৃতিত্বপুর্ণ ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের পঞ্চমবারের মত সম্মাননা এওয়ার্ড প্রদান করেছে জগন্নাথপুর ব্রিটিশ বাংলা এডুকেশন ট্রাস্ট। গত ২৪ নভেম্বর রবিবার পূর্ব লন্ডনের অট্রিম হলে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে সংগঠনের ট্রাস্টি, শিক্ষার্থী ও তাদের অভিভাবগন উপস্থিত ছিলেন। এসময় মোট ৩৩জন শিক্ষার্থীকে সম্মাননা সার্টিফিকেট তুলেদেন অনুষ্ঠানের অতিথিরা।

সার্টিফিকেট বিতরনীর পূর্বে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা বলেন, ব্রিটেনে সর্বক্ষেত্রে এগিয়ে যাচ্ছে বাংলাদেশী কমিউনিটির ছেলে-মেয়েরা। তারা বলেন, এধরনের এওয়ার্ডস প্রদানের মাধ্যমে তাদের যেমন লেখা পড়ায় উৎসাহিত করা হচ্ছে, তেমনি নিজ মাতৃভূমির সাথে সম্পর্কের সেতু বন্ধন সৃস্টি হবে। এসকল ছেলে মেয়েরাই একদিন নিজ এলাকার উন্নয়ন কাজ করবে।
সভায় জানানো এই সংগঠনের মাধ্যমে জগন্নাথপুরে প্রতি বছর ১০ লাখ টাকার বৃত্তি প্রদান করা হয়ে থাকে। এবং বর্তমানে তিন তলা বিশিষ্ট একটি রিসার্স সেন্টার নির্মানাধীন রয়েছে। ট্রাস্টের উন্নয়নে সকলের সহযোগিতা কামনা করা হয়।

সংগঠনের সভাপতি এম এম নূর এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাসনাত আহমদ চুন্নু ও যুগ্ম সম্পাদক শফিউল আলম বাবুর পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বেথনালগ্রীন এন্ড বো আসনের লেবার দলীয় এমপি প্রার্থী রুশনারা আলী, টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের নির্বাহী মেয়র জন বিগস, ক্রয়ডন কাউন্সিলের মেয়র কাউন্সিলার হুমায়ুন কবির, টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের ডেপুটি স্পীকার কাউন্সিলার আহবাব হোসেন, ডেপুটি মেয়র কাউন্সিলার সিরাজুল ইসলাম, কাউন্সিলার তফজ্জুল হোসেন, কাউন্সিলার ফয়জুর রহমান, সংগঠনের সিনিয়র সহ সভাপতি এখলাচুর রহমান, ট্রেজারার আব্দুল হালিম, সাবেক সভাপতি মুহিব চৌধুরী, আলহাজ্ব সাজ্জাদ মিয়া, আশিক চৌধুরী, প্রবীন ট্রাস্টি নুরুল হক লালা মিয়া, তাজুল ইসলাম, মো: সেলিম রহমান, মো: এম এ কাদির, আব্দুস শহীদ, মো: ইলিয়াস মিয়া, সাবেক সাধারণ সম্পাদক আঙ্গুর আলী, মুজিবুর রহমান মুজিব, মল্লিক শাকুর ওদুদ, ট্রাস্টি সাদিকুর রহমান কোরেশী, ফারুক মিয়া, আলফাজুর রহমান জাকির, আবু মিয়া সেলিম, আব্দুল হক জমির, আব্দুল হাই আজাদ, তাহের কামালী, আব্দুল নূর, আজম খান, মো: সুজা মিয়া, মুজিবুর রহমান, হাফিজুর রহমান, জাহাঙ্গীর মন্নান, আজম খান, নূরুল আমিন নূর (সুহেল), ফারুক গনি, শেখ মিজানুর রহমান, সাজ্জাদুর রহমান, ইকবাল এম হোসেন, আনোয়ার আলী, খান জয়নাল আবেদিন, আব্দুল মছব্বির দুলু প্রমুখ।















