ওয়ানবাংলানিউজ: ২৩ শে সেপ্টেম্বর রবিবার সাউন্ডটেক ক্যারাম ক্লাব ইউকে আয়োজিত প্রথম ক্যারাম গোল্ডকাপ ২০১৮ এর ফাইন্যাল খেলা অনুষ্টিত হয় পূর্বলন্ডনের সাউন্ডটেক ক্যারাম ক্লাবে এক জাঁকজমক অনুষ্ঠানের মাধ্যমে। উক্ত খেলায় সোনাহর আলী রিংকু ও মুন্না বনাম হোসেন ও মন্টুর মধ্যে ফাইনালে প্রতিযোগিতা করে রিংকু ও মুন্না জুটি ২-১ গেইমে মন্টু ও হোসেন জুটিকে পরাজিত করে চ্যাম্পিয়ান হয়েছেন। তৃতীয় স্থান অর্জন করেন যৌথ ভাবে সুজা ও জাহাঙ্গীর এবং সেলিম ও ময়নুল. ৫ম জসিম ও হামিদ, ৬স্ঠ জামান ও ইমরান, ৭ম রাশেদ ও শেপু এবং ৮ম স্থান অধিকার করেন কবির ও জয়নাল জুটি. তাদের সবাইকে নগদ অর্থ প্রদান করা হয় ক্লাবের পক্ষ থেকে।
সাউন্ডটেক ক্যারাম ক্লাব ইউকের সভাপতি মোঃ জুলাহাস আহমদ চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুর রহমান খান সুজার পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লন্ডন ব্যুরো অব টাওয়ার হ্যামলেটস্ কাউন্সিলের সম্মানিত স্পিকার কাউন্সিলর মোহাম্মদ আয়াছ মিয়া, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ডেপুটি মেয়র কাউন্সিলর সিরাজুল ইসলাম, কাউন্সিলর আহবাব হোসেন, কাউন্সিলর ফারুক মাহফুজ আহমেদ, ইন্টারন্যাশনাল ও ইউ কে ক্যারাম ক্লাবের প্রেসিডেন্ট নজরুল ইসলাম কয়েস, ভাইস প্রেসিডেন্ট সোনাহর আলী রিংকু, সাউন্ডটেক ক্যারাম ক্লাবের ভাইস প্রেসিডেন্ট সেলিম উদ্দিন চাকলাদার, সহ সাধারণ সম্পাদক মুহিবুর রহমান, গোলাপগঞ্জ এডুকেশন ট্রাস্টের সহ সভাপতি দেলোয়ার হুসেন, আরো উপস্থিত ছিলেন তাকওয়া ব্যাডমিন্টন ক্লাবের প্রিসিডেন্ট মোহাম্মদ আব্দুল মুনিম জাহেদী ক্যারল, বিশিষ্ট কমিনিটি ব্যাক্তিত্য ও সাংবাদিক আব্বাস উদ্দিন, অল সিজন ফুডের ডাইরেক্টর জুবেদ আহমেদ, সাউন্ডটেকের সহ সভাপতি নজরুল ইসলাম, ক্লাবের ট্রেজার আপ্তাব মিয়া. সেলিম উদ্দিন, মুহিব উদ্দিন ও আব্দুল আহাদ, সুলতান হায়দার জসিম প্রমুখ. ফাইন্যাল খেলায় সফল ভাবে রেফারির দায়িত্ব পালন করেন মিসবা আহমেদ।
বিপুল উৎসাহ ও উদ্দীপনার মাধ্যমে লন্ডনে প্রথম গোল্ড ক্যাপ ক্যারাম টুর্নামেন্টে আনুষ্টানিক ভাবে শুরু হয় গত ১৬ ই সেপ্টেম্বর রবিবার, ব্রিটেনের বিভিন্ন শহর থেকে সর্ব মোট ৪০ টি টিম এই খেলায় অংশগ্রহণ করেন.
অনুষ্ঠানে অথিতিরা তাদের বক্তব্যে বলেন ব্রিটেনে প্রথম ক্যারাম গউল্ডকাপ টুর্নামেন্ট সফল ভাবে সম্পন্ন করে সাউন্ডটেক ক্যারাম ক্লাব ইউ কে এক দৃষ্টান্ন স্থাপন করেছে. আয়ুজকদের অভিনন্দন জানান অথিতিবৃন্দ. ক্লাবের প্রতিষ্ঠালগ্ন থেকে শুরু করে বর্তমান পর্যন্ত ক্লাবের সাথে জড়িত আব্দুর রহমান খান সুজা গং দের অক্লান্ত পরিশ্রমের ফলে আজ জাতীয় ভাবে রূপান্তরিত হয়েছে. এই ক্লাব সর্বজন স্বীকৃত একটি প্রতিষ্ঠিত ক্যারাম ক্লাবে পরিণত হয়েছে। এসব সম্ভব হয়েছে সুজা, জুলহাস, রিংকু এবং বাংলাদেশি কমিউনিটির অন্যান নেতৃবৃন্দের অংশগ্রহণ এবং সাহায্য সহযোগিতার জন্য।
সাউন্ডটেক ক্যারাম ক্লাব ইউকের সাধারণ সম্পাদক আব্দুর রহমান খান সুজা সকল অতিথিদেরকে, টিম ও খেলোয়াড়দের অভিনন্দন ও শুভেচ্ছা জানান. সবার অংশগ্রহণের কারণেই সফল ও সুন্দর ভাবে সমাপ্ত করা সম্ভব হয়েছে । তিনি প্রবাসে ক্যারাম খেলার প্রয়োজনীয়তা তুলে ধরেন এবং আগামী ১২ই নভেম্বর সোমবার সাউন্ডটেক ব্যানারে “চ্যাম্পটিয়ান ট্রপি “ অনুষ্টিত হবে এবং সবাইকে অংশগ্রহণ করার জন্য আমন্ত্রণ জানান.















