গাঁজার গন্ধ শুঁকলেই বেতন ২৫ লাখ!

836

আন্তর্জাতিক ডেস্ক: অদ্ভুত চাকরির অফার করছে একটি কোম্পানি। এ জন্য বছরে ৩২ হাজার ডলার বা প্রায় ২৫ লাখ টাকা বেতন দেয়া হবে।

চাকরিটি হলো গাঁজার গন্ধ শুঁকতে হবে। গাঁজার বিষয়ে সমীক্ষা চালায় এ ধরনের একটি ওয়েবসাইট এমন কর্মীর সন্ধান করছে, যিনি প্রতিদিন গাঁজা শুঁকে বলে দিতে পারবেন তার গুণগত মান।

সংস্থাটির বক্তব্য, সেলিব্রিটি এবং মারিজুয়ানার গুণগত মান নির্ধারণের জন্য যিনি বিখ্যাত তার সঙ্গেও যোগাযোগ করা হয়েছিল।

কোম্পানির প্রতিষ্ঠাতা ব্ল্যাক বলেছেন, যা বাজারে আসবে তার সবকিছু পরীক্ষা করতে হবে প্রতিদিন। এই কাজের জন্য প্রতি মাসে দুলাখ টাকার বেশি বেতন এবং উপহার দেয়া হবে। এই গাঁজার মধ্যে কিছু যেমন খেতে হবে, কিছু আবার পানও করতে হবে।

এই চাকরি পেতে গেলে আবেদনকারী ব্যক্তিকে ১৮ বছর পার করতে হবে এবং যুক্তরাষ্ট্র কিংবা কানাডার বাসিন্দা হতে হবে।

কারণ দেশদুটিতে গাঁজা সেবন করা বা গাঁজাকে ধূমপানের জন্য ব্যবহার করা আইনসম্মত। পাশাপাশি গাঁজা সম্পর্কে এতটা উৎসাহ কেন সেটাও লিখে জানাতে হবে তাকে!