নাজির বাজার ওয়েল ফেয়ার এন্ড এডুকেশন ট্রাস্ট ইউকের শোকসভা অনুষ্টিত

675

ওয়ানবাংলানিউজ: বিশিষ্ট শিক্ষাবিদ ও রামসুন্দর অগ্রগামী উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আলহাজ্ব তজমুল আলী স্যার, সাবেক শিক্ষক ও সমাজ সেবক আব্দুল মতিন (কাপ্তান মিয়া), সমাজ সেবক আলহাজ্ব আফিজ আলী এবং তরুন সংগঠন ও সমাজ কর্মী গোলাম মোস্তফা (শেফু) এর স্বরণে নাজির বাজার ওয়েল ফেয়ার এন্ড এডুকেশন ট্রাস্ট উইকের উদ্দ্যোগে এক শোকসভা এবং দোয়া মাহফিল গত ২৫শে জূলাই মঙ্গল বার পূর্ব লন্ডনের সোনার গাঁও রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়েছে। এতে সংগঠনের নেতৃবৃন্দ ছাড়াও কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সংগঠনের সভাপতি মোশাহিদ হোসাইন এর সভাপতিত্বে অনুষ্টিত সভা যৌথভাবে পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মনির আহমদ ও এম এ আলী।। সভার শুরুতে পবি কোরআন থেকে তেলাওয়াত করেন আফসার হোসেন।
সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কর্ণেল অব: সৈয়দ আলী আহমদ, বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন টাওয়ার হ্যামলেট কাউন্সিলের ডিপুটি স্পীকার আয়াছ মিয়া, উপদেষ্টা শাহ ফারুক আহমদ, প্রফেসর মাসুদ আহমদ, এডভোকেট এম এ করিম এবং সাংবাদিক রহমত আলী।
মরহুমদের উপর স্মৃতি চারণ করে আরো বক্তব্য রাখেন ট্রেজারার আলহাজ্ব তহুর আলী, সহ সভাপতি জনাব নজরুল ইসলাম, মোঃ এনামুল হক, আবুল কালাম, যুগ্ম সম্পাদক আব্দুল কাদির, ওবায়দুর রহমান জুহেদ, নুরুল আলম নাহীন, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম, দপ্তর সম্পাদক শামীম আহমদ, শিক্ষা ও সাহিত্য সম্পাদক ইকবাল আহমদ, সদস্য আলমাছ খাঁন,হায়দর আলী, আব্দুল ওয়াহীদ, শেখ সামছুল ইসলাম প্রমুখ।
সব শেষে মরহুমের রূহের মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করেন প্রফেসর মাসুদ আহমেদ।