পপলার সেন্ট্রাল মসজিদের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী (সা:) উপলক্ষে ওয়াজ মাহফিল

499

ওয়ানবাংলানিউজ: পপলার সেন্ট্রাল মসজিদের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী (সা:) পালন উপলক্ষে এক ওয়াজ মাহফিল গত ১৭ নভেম্বর শনিবার মসজিদের প্রধান হল রুমে অনুষ্টিত হয়। এতে অত্র এলাকার মুসল্লিগনসহ কমিউনিটি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মসজিদ কমিটির চেয়ারম্যান হাজী নূর উদ্দীন আহমেদ সাধারণ সম্পাদক আব্দুল মুমিনের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠিত মিলাদুন্নবী মাহফিলে সভাপতিত্ব করেন মসজিদের ইমাম ও খতিব হাফিজ আব্দুস শহিদ। ক্বারী শেখ মনোয়ার হোসেনের পরিচালনায় সভায় নাশিদ পরিবেশন করেন ক্বারী আবু তাহের।
ওয়াজ মাহফিলে বক্তব্য রাখেন মাওলানা আব্দুল মালিক, মাওলানা নুরুল ইসলাম, মাওলানা আব্দুল কাহ্হার, খাজা মঈন উদ্দিন জালালাবাদী সাহেব সহ ব্রিটেনের বিশিষ্ট আলেম উলামাগন।
মাহফিলে আরো উপস্থিত ছিলেন, মোহাম্মদ কবির উদ্দিন, আনছার মিয়া কামালি, আব্দুস ছাত্তার, মোহাম্মদ শরীফ উল্লাহ,আলা উদ্দিন, হাজী ছানা মিয়া, আশরাফুজ্জামান, সমির উদ্দিন প্রমুখ
উক্ত মাহফিলে বক্তারা উপস্থিত মুসল্লিদের প্রতি আহবান জানিয়ে বলেন বর্তমানে ধর্মের নামে ফিতনা ও অপব্যাখ্যায় বিভ্রান্ত না হয়ে পূর্বসূরী হক্কানী আলেমদের পথ ও মত অনুসরন করুন।
পরিশেষে বিশ্ব মুসলিম উম্মার ঐক্য ও শান্তি কামনা করে বিশেষ মুনাজাত করা হয়।