টাওয়ার হ্যামলেটসের কমিউনিটি ল্যাংগুজে সার্ভিস বন্ধ হচ্ছে মার্চ থেকে: রক্ষার দাবী ক্যাম্পেইন কমিটির

474

ওয়ানবাংলানিউজ: লন্ডনের বাংলাদেশী অধ্যুষিত কাউন্সিল টাওয়ার হ্যামলেটস কাউন্সিল কমিউনিটি ল্যাংগুয়েজ সার্ভিসের মাধ্যমে ১৯৮২ সাল থেকে বাংলা ভাষাসহ ১১টি ভাষায় শিশুদের ফ্রি মাতৃভাষা শিক্ষার সুযোগ সুবিধা দিয়ে আসছিল। তবে বাজেট কাটের কারনে আগামী মার্চ থেকে এই সুযোগ বন্ধ হচ্ছে।

গত ৮ নভেম্বর শুক্রবার লন্ডন বাংলা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এই সার্ভিস রক্ষায় কমিউনিটির সকলকে এগিয়ে আসার আহবান জানান এলায়েন্স অফ টাওয়ার হ্যামলেটস কমিউনিটি অর্গানাইজেশনের নেতৃবৃন্দ। নেতৃবৃন্দ বলেন, বর্তমানে কাউন্সিলের এই সার্ভিসের অধীনে ১১টি মাতৃভাষা তথা মডার্ন ফরেন ল্যাংগুয়েজে প্রায় ১৫০০শত ছেলে-মেয়েদেরকে ৪৩টি কমিউনিটি সংগঠনের অংশীদারিত্বের প্রায় ১০০শত শিক্ষক-শিক্ষিকা শিক্ষা দিয়ে আসছেন। সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবদেন সংগঠনের আহবায়ক হাজী আতিক মিয়া, যুগ্ম আহবায়ক সাহানুর খান, আখলাখ রহমান, সুলতান হায়দার, রফিক উল্লাহ, হাজী আমির আহমদ, গিয়া উদ্দিন।

সংবাদ সম্মেলনের প্রেস বিজ্ঞপ্তি নিচে তুলে ধরা হল: পটভূমিঃ ১৯৭০ দশকের গোড়ার দিকে টাওয়ার হ্যামলেটসের কমিউনিটি একটিভিষ্টরা আফটার স্কুল ক্লাস শুরু করেন। তদানিন্তন আইএলইএ ILEA কমিউনিটি সাপোর্ট প্রোগ্রাম উক্ত ক্লাসকে সহযোগিতা  করে। পরবর্তিতে মাদারটাং এবং  স্টাডি সাপোর্ট প্রোগ্রামকেই কমিউনিট ল্যাংগুইজ সার্ভিস হিসাবে নামকরন করা হয়। বর্তমানে কাউন্সিলের এই সার্ভিসের অধীনে ১১টি মাতৃভাষা তথা মডার্ন ফরেন ল্যাংগুয়েজে প্রায় ১৫০০শত ছেলে-মেয়েদেরকে ৪৩টি কমিউনিটি সংগঠনের অংশীদারিত্বের প্রায় ১০০শত শিক্ষক-শিক্ষিকা শিক্ষা দিয়ে আসছেন।

১৯৮৫ সালে প্রকাশিত Lord Swann রিপোর্টে এথনিক মাইনরিটি কমিউনিটির ছেলে-মেয়েদের শিক্ষার অনগ্রসতার রহস্য উদ্ঘাটিত হলে আমাদের বয়োজ্যেষ্ট শিক্ষানুরাগীদেরকে উক্ত সার্ভিসের প্রতি আরো অনুপ্রানিত করে তুলে।

বিদেশে মাতৃভাষা শিখব কেন……….??ভাষা মানুষের ভাব প্রকাশের মাধ্যম, ভাষাই একটি জাতিকে উন্নতির শিখরে নিয়ে পৌঁছায়, আর মায়ের ভাষার বিকল্প অন্য কিছুই নেই। তাইতো UNESCO ১৯৯৯ইং সালে ১৭ই নভেম্ভরে ২১শে ফেব্র“য়ারীকে আর্ন্তজাতিক মাতৃ ভাষা দিবস হিসাবে স্বীকৃতি দিয়েছে। আর বিশ্বে নেটিভ স্পোকেন ল্যাংগুয়েজ হিসাবে বাংলা ভাষার স্থান সপ্তম এবং লন্ডনে স্পোকেন ল্যংগুয়েজ হিসাবে বাংলাভাষার স্থান দ্বিতীয়। তাই ভাষা শিখার প্রয়োজনীয়তা অনেক অনেক।

মাতৃভাষা শিখলে ছেলে-মেয়েদের বুদ্বিবৃত্তি (Cognitive Development )  বাড়ে। ছেলে-মেয়েদের আত্ববিশ্বাস ও আত্ব মর্যাদা বৃদ্বি পায়। নিজেদের পুরানো ইতিহাস-ঐতিহ্য, সাহিত্য-সংস্কৃতি ও কৃষ্টি সম্পর্কে জ্ঞান লাভ করতে পারে।

গবেষনায় প্রমানিত, নিজের মায়ের ভাষা জানলে বিদেশী ভাষা সহজে শিখতে পারে। চাকুরির সুযোগ সুবিধার পরিধি বৃদ্বি পায়।  বাস্তব জীবনে মানুষের সাথে যোগাযোগের সেতু বন্ধন তৈরী হয়।  মাতৃভাষা শিখলে ঐ ভাষায় সহজেই একটি জিসিএসই / এ-লেভেল করতে পারে, যেমন MFL Bengali ।

ছেলে-মেয়েদের সামাজিক দক্ষতা বাড়ে ও কমিউনিটির সাথে সু-সম্পর্ক গড়ে উঠে। মেইনস্ট্রীম স্কুল শিক্ষার মান উন্নয়নে সহায়ক ভূমিকা পালন করে। আন্তর্জাতিক পরিমন্ডলে ব্যবসা বানিজ্যের প্রসার লাভে সাহায্য করে। আফটার স্কুল ল্যাংগুয়েজ ক্লাব ছেলে-মেয়েদেরকে অসামাজিক কার্জকলাপ থেকে বিরত রাখে।  তাদের মানসিক চিন্তা চেতনায় সুপ্রভাব ফেলে ।  ল্যাংগুয়েজে ভাল এলেভেল  করলে একটি ভাল ইউনিভার্সিটিতে ভর্তি হতে সহায়তা করে।

আফটার স্কুল ল্যাংগুয়েজ ক্লাস থেকে কচিঁকাঁচারা নানান রকম দক্ষতা অর্জন করে, যেমন Speaking, Reading, Writing, Listening and Cultural awareness ও আরো অনেক। নিজের শিকড়ের (Root) সাথে সম্পৃক্ত রাখে।

মায়ের ভাষা শিখা ও রক্ষার যৌক্তিক সমর্থনে ঃ ক্স লর্ড ডিয়ারিং রিপোর্টে ২০১৪ সাল থেকে প্রতিটি স্কুলে Key stage 2 থেকে একটি অতিরিক্ত ভাষা শিক্ষা এমনকি কমিউনিটি ল্যাংগুয়েজ শিক্ষার ও সুপারিশ করেছেন।ডিপার্টমেন্ট ফর এডুকেশন অনুযায়ী প্রত্যেক স্কুল সংলিষ্ট মা-বাবাদের সাথে আলাপ আলোচনা করে অতিরিক্ত ভাষা শিক্ষা দেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারে।

নিজের মায়ের ভাষা জানলে বা শিখলে ডিমেনশিয়া রোগ দেরিতে হতে পারে। যাহারা নিজের মায়ের ভাষা জানে তারা সাধারনতঃ মেইনস্ট্রীম এডুকেশনে ভাল ফলাফল করে। যেমন MFL Bengli GCSE টাওয়ার হ্যামলেস্টের স্কুলগুলোর ভাল ফলাফলে অবদান রাখছে। MFL Bengli GCSE পরীক্ষায় CLS এবং স্কুল কর্তৃক শত শত ছেলে-মেয়েরা GCSE দিয়েছে ।

আমাদের কমিউনিটির প্রায় ১৫০০শত ছেলে-মেয়েরা আফটার স্কুল ল্যাংগুয়েজ ক্লাস করে আসছে। ক্স প্রায় শত খানেক শিক্ষক শিক্ষীকা শিক্ষা দিয়ে আসছেন।ক্স প্রায় ৪৩টি কমিউনিটি পার্টনার সংগঠন গুলো বিনা পারিশ্রমিকে দীর্ঘদিন ধরে কমিউনিটির কাজ করে আসছে। তাদের ভলেন্টারী কন্ট্রিভিউশনকে অর্থমূল্যে কমপক্ষে প্রতি বছরে ৪৩,০০০০.০০ পাউন্ড হবে।ক্স প্রায় ২০জন ভলেন্টিয়ার্স প্রজেক্ট গুলোতে কাজ করে অভিজ্ঞতা অর্জন করছে।ক্স উক্ত সংগঠন গুলো ল্যাংগুয়েজ ক্লাসের সাথে কালচারাল, সোসিয়েলস এন্ড রিক্রিয়েশনাল কর্মকান্ড ও করে আসছে।ক্স মাদার টাং প্রতিটি মানুষের প্রাণপ্রিয় মায়ের ভাষা।

টাওয়ার হেমলেস্টর্সে CLS (Community Language Services) এ কি ঘটছে বা ঘটবে……….???……!!

২০১৬ সাল থেকে CLS এর অধীনে পরিচালিত Early GCSE ল্যাংগুয়েজ পরীক্ষা বন্ধ করে বাজেট কমানো হয়েছে। CLS কে রিভিউ করার জন্য পর্যালোচনা চলছে কিন্তু পূর্ণাঙ্গ আলোচনা এখনো হয়নি। CLS কে নতুন আঙ্গিকে নামেমাত্র সাজানোর চেষ্টা চলছে।

২০২১ সালের মধ্যে ক্রমান্নয়ে বাজেট কেটে প্রান্তিক পর্যায়ে নেয়ার প্রচেষ্টা অব্যাহত। ২০১৯-২০২০, ২০২০-২০২১ সালের কাউন্সিলের আর্থিক বাজেট থেকে CLS এর বাজেট কাটার  প্রস্তাব রয়েছে। পূর্ন Equality Impact Analysis  এখনো করা হয়নি। Special Education Needs এর বাজেট কাট করা হবে।

সপ্তাহে দেড় ঘন্টা ল্যাংগুয়েজ ক্লাস করার প্রস্তাব আসছে, যা একটি নতুন ভাষা শিক্ষার জন্য মোটেই যথেষ্ট নয়।ক্স মেইনস্ট্রীম স্কুলের সাথে কমিউনিটি সেটিং আফটার স্কুল ক্লাসকে তুলনা করা হয়েছে, যা সম্পূর্ন অযৌক্তিক ও অগ্রহনযোগ্য।

এদিকে সেন্টারগোলোর রেন্ট বাড়িয়ে দেয়া হচ্ছে বা হবে, ফলশ্রুতিতে প্রজেক্ট গুলি বন্ধ হয়ে যাবে। CLSএর জন্য দীর্ঘ স্থায়ী কোন ফান্ডিং এর ব্যবস্থা নেই। ছোট ছোট কমিউনিটি সংগঠন গুলিকে Local Community Funding না দিয়ে বড় বড় সংগঠন গুলিকে, এমন কি টাওয়ার হ্যামলেস্টসের বাহিরের সংগঠন গুলিকেও বিরাট অংকের গ্রান্ট দেয়া হয়েছে।

ফলোশ্রুাতিতে কমিউনিটির ক্ষতি হবে কি…..???……!! ১৫০০ ছেলে-মেয়ের মাতৃভাষা তথা MFL শিক্ষার পথ বন্ধ হয়ে যাবে।ক্স ইঅগঊ কমিউনিটির ছেলেমেয়েদের মেইনস্ট্রীম স্কুলে পড়ালেখার ক্ষেত্রে  বিরূপ প্রভাব পড়বে।

প্রায় ১০০শত শিক্ষক শিক্ষিকারা চাকুরী হারাবে, ফলে তাঁদের পারিবারিক জীবন যাত্রায় বিরূপ প্রভাব পড়বে। প্রায় ৪৩টি কমিউনিটি ল্যাংগুয়েজ প্রজেক্ট বন্ধ হবে ফলে কমিউনিটি প্রাপ্ত সার্ভিস থেকে বঞিত হবে। ছেলে মেয়েরা ASB জড়িয়ে পড়ার সম্ভবনা আরো বাড়বে।

GCSE ল্যাংগুয়েজ সাপোর্ট থেকে ছেলেমেয়েরা বঞিত হবে। বড় বড় সংঘঠন গুলোকে বিরাট অংকের গ্রান্ট বরাদ্ধ দেয়া হলেও কমিউনিটি ল্যাংগুয়েজ প্রজেক্ট গুলোকে LCF গ্রান্ট দেওয়া হয়নি, ফলে অদূর ভবিষ্যতে উক্ত সংগঠন গুলো বন্ধ হয়ে যাবে।

আমাদের কমিউনিটির দাবীঃ

Community Language Services (CLS) কে অব্যাহত রাখার জোরদাবি করছি। (CLS) এর বাজেট কাট বন্ধ করুন। কৌশলগত ভাবে মিলিয়ন পাউন্ডের বাজেট কেটে ইতি মধ্যেই তা কমিয়ে প্রায় ৬৫০ হাজার করা হয়েছে, আর কাটবেন না। কারন কাউন্সিলের বিভিন্ন রিজার্ভ  ফান্ড গুলোর অংকের পরিমান ক্রমাগতই বাড়ছেই।

Local communinity Founding এবং Small Grant এর Theme এবং Criteria গুলিকে পূর্নবিবেচনা করুন। ল্যাংগুয়েজ প্রজেক্ট গুলোর হলের রেন্ট বৃদ্ধি বন্ধ করুন, Pure Affordable Community Rent অথবা Paper corn rent চালু করুন।

কচিঁকাচাঁদের জন্য অগ্রহনযোগ্য Hub System মানীনা। গরীব মা-বাবারা ল্যাংগুয়েজ ক্লাসের জন্য আর্থিক সাহায্য (চাঁদা) দিতে পারবেন না। সংগঠন গুলিকে রিসোর্স, ট্রেনিং ও পূর্নক্ষমতায়ন করতে হবে। সঠিক ভাবে কমিউনিটির সাথে পূর্ণাঙ্গ আলোচনা করতেই হবে। Full Equality Impact Analysis করুন এবং রিপোর্টি পাবলিকলী প্রকাশ করুন ।

পেরেন্টস ও পার্টনার অর্গানাইজেশনসের ওয়ার্কশপ গুলোর রিপোর্ট পাবলিকলী প্রকাশ করুন ও সংগঠন গুলোকে দিন ।ক্স কাউন্সিল, কেবিনেট মেম্বার্স, মেয়ার, জিএলএ মেম্বার ও এমপি মহোদয় গনের আশু দৃষ্টি আকর্ষনে বিষয়টির সার্বিক সমাধান চাই । এতে সকল কাউন্সিলারদের পূর্ন সমর্থন দাবি করছি।

পরিশেষে স্কুল কমিশনারে উক্তিটি সময়োপযোগী- স্কুল কমিশনার Anne Longfield বলেন ‘‘স্কুল সারা বছরই ৭ দিন খোলা রাখতে হবে এবং গেং ফাইট বন্ধে ডেডিকেইটেড পুলিশ অফিসার তাদের থাকতে হবে” আর চিলড্রেন মেনুফেষ্টতে তিনি বলেন ‘‘সন্ধ্যা ও সপ্তাহান্তে স্কুল খোলা রাখলে ছেলেমেয়েরা গেং মেম্বারদের হাতে রাস্তায় শিকার হবে না, আরো বলেন ড্রামা, স্পোর্টস অথবা আর্ট ইয়াং পিপুল ও তাদের পরিবারের জন্য উপকারী” ।
আর এদিকে লকাল গভর্মেন্ট এসোসিয়েশনে চেয়ারওমেন Councilor Judith Blake বলেন” আগামী বছরে ইউথ পিপলস সার্ভিসের জন্য ৩.৫ বিলিয়ন পাউন্ড কাউন্সিল গুলোকে দেয়া হবে”।
এখন সময় এসেছে ঐক্যবদ্ধভাবে সামষ্টিক ক্যাম্পেইন দূর্গ গড়ে কমিউনিটির মুখপাত্র সংগঠন গুলোর ল্যাংগুয়েজ প্রজেক্ট গুলোকে বাঁচাতেই হবে। আসুন আমরা দল-মত ও পথ ভুলে Alliance of Tower Hamlets Community Organisations এর ছত্রছায়ায় আমাদের সোনামনিদের মাতৃভাষা শিক্ষার আন্দোলনে জয় যুক্ত হই। আর স্লোগান তুলুন-আমাদের সন্তান, আমাদের ভবিষ্যত; তাদের শিক্ষা, তাদের দাবী মানতে হবে মেনে নিন। আর এ কেম্পেইনে টিভি, প্রিন্ট এবং ডিজিটাল মিডিয়ার সাংবাদিক বৃন্দসহ কমিউনিটির সর্বস্তরের জনগনের পূর্ন সাহায্য ও সহযোগিতা একান্ত ভাবে কামনা করছি।

TV ONE NEWS: COMMUNITY LANGUAGE IN TOWER HAMLETS

TV ONE NEWS: COMMUNITY LANGUAGE IN TOWER HAMLETS

Posted by TV One News on Sunday, 10 November 2019