বেক্সহিল মসজিদ এন্ড ইসলামিক সেন্টারের উদ্বোধন

790

ওয়ানবাংলানিউজ: ইস্ট সাসেক্সের বেক্সহিলে প্রথমবারের মত প্রতিষ্ঠিত হয়েছে ‘বেক্সহিল মসজিদ এন্ড ইসলামিক সেন্টার’। বেক্সহিল টাউন সেন্টারের পাশে অবস্থিত মসজিদ এন্ড ইসলামিক সেন্টারটি গত ২৬ মে আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হয়।
বেক্সহিল এলাকার ৬ মাইলের ভিতর কোন মসজিদ না থাকাতে মুসলমানরা দীর্ঘদিন ধরে নামাজ আদায়, ছেলে মেয়েদের ধর্মীয় শিক্ষা প্রদান সহ যেকোন ধরনের ইসলামিক আচার অনুষ্ঠান পালন করতে পারছিলেন না।

অবশেষে স্থানীয় মুসলিম কমিউনিটি, বিশেষ করে বাঙালি মুসলিম নেতৃবৃন্দের অক্লান্ত প্রচেষ্টায় “রদার ডিস্ট্রিক্ট কাউন্সিলে”র অনুমতি নিয়ে ‘বেক্সহিল মসজিদ এন্ড ইসলামিক সেন্টার’টি প্রতিষ্ঠা করা হল। মসজিদটিতে পুরুষদের পাশাপাশি মহিলাদেরও নামাজের ব্যবস্থা রয়েছে।

মসজিদ কমিটির পক্ষ থেকে জানানো হয়, মসজিদের কাজ সম্পূর্ণ শেষ হওয়ার পর এলাকার ছেলে মেয়েদের জন্যে ইসলামিক শিক্ষার ব্যবস্থা করা হবে। এসময় কমিটির সভাপতি “রদার ডিস্ট্রিক্ট কাউন্সিলে”র প্রথম বাঙালি ডেপুটি মেয়র কাউন্সিলর আবুল কালাম আজাদ ও সাধারণ সম্পাদক মোঃ আব্দুল মুকিত সহ কমিটির অন্যরা উপস্থিত ছিলেন।
মসজিদের নির্মাণ কাজ শেষ করতে কর্যে হাসানা সহ আরো ১৬০ হাজার পাউন্ড প্রয়োজন।