ইলিয়াস আলী গুমের সুষ্ঠু তদন্ত না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন স্ত্রী লুনা

বার্মিংহামে তাহসিনা রুশদির লুনার সাথে মতবিনিময় সভা

2044

ওয়ানবাংলানিউজ: ২০১২ সালের ১৭ই এপ্রিল বিএনপির সাবেক সংসদ ও সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলী গুম হন। এরপর থেকে কোন তদন্ত কিংবা এ কারনে কাউকে গ্রেফতার করতে না পারায় ক্ষোভ প্রকাশ করেছেন স্ত্রী যুক্তরাজ্য সফররত বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা তাহসিনা রুশদির লুনা। তিনি সোমবার বার্মিংহামে ইকবাল কমিউনিটি হলে বালাগঞ্জ-বিশ্বনাথ-ওসমানীনগর প্রবাসীদের উদ্যোগে তার সম্মানে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে একথাগুলি বলেন।
তিনি বলেন, ইলিয়াস আলীকে গুমের উদ্দেশ্য কি? তিনি মানুষের জন্য রাজনীতি করতেন, তিনি নীতি ও আদর্শের জন্য রাজনীতি করতে। এলাকার উন্নয়নের জন্য রাজনীতি করতেন।

তিনি বলেন, আমি আমার ছেলের গ্রেজুয়েশন সিরেমনিতে এসেছি। অথচ সরকার আমাকে আসতে বাঁধা দিয়েছে। তিনি বলেন, আমিত সরকারের বিরুদ্ধে কিছু করিনি। তাহলে কেন আমাকে বার বার বাঁধা দেয়া হল। তিনি বলেন, ইলিয়াস আলী গুম হওয়ার পর মনে হয়েছিল রাজনীতি করবনা। যে রাজনীতি কারনে স্বামীকে গুম হতে হয়েছে। কিন্তু বালাগঞ্জ-বিশ্বনাথ-ওসমানীনগরের মানুষের কারনেই আমাকে রাজনীতিতে আসতে হয়েছে। তিনি বলেন, আমি ২০১১ সালেও যুক্তরাজ্যে এসেছিলাম আপনাদের প্রিয় নেতার সাথে। তখন আমি কোন রাজনীতিতে যাইনি।

কিন্তু এবার মনে করেছি আপনাদের সাথে দেখা করতে এসেছি। এটাকে আমার দায়িত্ব ও কর্তব্য মনে করেছি। তিনি এম ইলিয়াস আলীকে ফিরে পেতে প্রবাসে যারা আন্দোলন সংগ্রাম করছেন তাদের সকলের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন।

প্রবীণ কমিউনিটি নেতা মাহফিজ খানের সভাপতিত্বে ও মোদাচ্ছির খান, গোলজার আহমদ ফয়ছল এবং রাসেল আহমদ যৌথ পরিচালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির যুগ্ম সম্পাদক আছকির আলী, যুক্তরাজ্য বিএনপির সহ সভাপতি আবুল কালাম আজাদ, গোলাম রাব্বানী, কলচেস্টার বিএনপির সভাপতি মিসবাহ্ উদ্দিন, লন্ডন মহানগর বিএনপির সিনিয়র সহ সভাপতি আব্দুল কুদ্দুছ, বিশ্বনাথ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান গৌছ খান, বিএনপির সাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদিন, যুক্তরাজ্য যুবদলের সিনিয়র নেতা আফজাল হোসেন, বার্মিংহাম কমিউনিটি তারুন মিয়া, মশুদ আহমদ, জাহিদ চৌধুরী, আব্দুল খালিক, আফজার হোসেন, সফিক মিয়া, তারন মিয়া, যুবদল নেতা আমিনুর রহমান শাহীন, আব্দুল ওয়াহিদ আলমগীর, কাওছার আলী শাহীন, আক্তার আহমদ শাহীন, নূরুল আলী রিপন, শাহজাহান আলম, মামুন ইসলাম, আমিনুর রহমান বাবলু প্রমুখ।

ভিডিও ফুটেজ যুবদল নেতা নূরুল আলী রিপনের ফেইসবুক থেকে নেয়া হয়েছে।

http://www.onebanglanews.com/news/9139ইলিয়াস আলী গুমের সুষ্ঠু তদন্ত না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন স্ত্রী লুনা

Posted by onebanglanews.com on Monday, 24 July 2017