লন্ডন বেঙ্গলী ওয়েডিং ফেয়ার সম্পন্ন; বিপুল মানুষের সাড়ায় আয়োজক আর খুশী সার্ভিস প্রোভাইডাররা

1342

ওয়ানবাংলানিউজ: চোখ ধাধানো আয়োজন,অপরুপা মডেলদের চৌকস পোশাকের সমাহার মনোমুগ্ধকর বিচিত্র আয়োজনে সফলতার সাথে অনুষ্ঠিত হলো ৪র্থ লন্ডন বেঙ্গলী ওয়েডিং ফেয়ার ২০১৮। জমজমাট এই আয়োজনে যোগ দিয়েছিলেন বিপুল সংখ্যক উৎসাহী নানা বয়সের মানুষ । আর বিবাহ সংশ্লিষ্ট সার্ভিস প্রোভাইডাররা দারুন খুশী সামগ্রিক সাড়ায়।
ইস্ট লন্ডনের রয়েলরেন্সিতেই চার বছর আগে সূচনা হয়েছিলো লন্ডন বেঙ্গলী ওয়েডিং ফেয়ারের। বিভিন্ন হল ঘুরে এবছর আবারো সমান ভ্যানু। রবিবার দুপুরে এর উদ্বোধন করেন চ্যানেল এসের চেয়ারম্যান আহমেদুস সামাদ চৌধুরী জেপি। ছাদ থেকে নেমে আসা ক্যাক কেটেই এর উদ্বোধন। সারফেস হল, স্টেজ ডিজাইন-তথা সামগ্রিক উপস্থাপনায় ছিলো নতুনত্ব। আর স্টলেও ছিলো বৈচিত্রময় আয়োজন। যেমন ক্যাক কিসার্ট আর ব্যতিক্রমী ওয়েডিং ডেকোর।
পুরো আয়োজনের প্রধান সহযোগি ছিলো ইস্ট লন্ডন লিমো। এর ডিরেক্টর দারুন খুশী- সামগ্রিক সফলতায়।
হলে বড়দেও পাশাপাশি তরুনদেও ভীড় ছিলো। সবাই এসেছেন যেনেছেন-বিয়েশাদিও নানা আয়োজন আর সার্ভিস সম্পর্কে। বাংলাদেশী কোম্পানীগুলোর সার্ভিস মান এবং প্রেজেন্টেশনে তারা খুশী। টিভি প্রেজেন্টার নাদিয়া আলী ও এন্টাটেইনার সেন্ডিম্যানের উপস্থাপনায় অনুষ্ঠানে ফ্যাশন শো সবাইকে মুগ্ধ করে। চায়না চৌধুরীর কোরিয়গ্রাফিতে প্রাপ্য-পাশ্বাত্যেও সেতুবন্ধন ছিলো মডেলদেও পোশাকে।
এছাড়া ফোটোগ্রাফাস থেকে ম্যাকাপ আটিস্ট, কার হায়ার, ওয়েডিং ফ্যাশন ,হেনা আটিস্ট- ওয়েডিং প্ল্যানার্স, ক্যাটারার্স, ফ্লোরিষ্টস, , জুয়েলার্স, ডিজাইনার্স কোম্পানি এমনকি বাংগালী ডাইমন্ড কোপপানীও ছিলো।
এতে ফেয়ারের এমডি আহাদ আহমদ ও সিইও সুহানা আহমদ সবার প্রতি কৃতজ্ঞতা জানালেন।তারা আনন্দের সাথে ফেয়ারে সকল স্পন্সর,মিডিয়া পার্টনারস,সহযোগী প্রতিষ্ঠান ও আগত সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।তারা ভবিষ্যতে লন্ডন বেঙ্গলী ওয়েডিং ফেয়ারে সকলকে সহযোগিতা ও অংশগ্রহণের আহবান জানান। তারা জানান,সকলের আন্তরিক সহযোগিতা ও সমর্থন দেওয়ায় তারা বিমোহিত।