১০ নয় প্রথা ভেঙ্গে ১১ নম্বর ডাউনিং স্ট্রিটে উঠছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন

1584

ওয়ানবাংলানিউজ ডেস্ক: ব্রিটিশ প্রধানমন্ত্রীদের জন্যে নির্ধারিত ১০ নং ডাউনিং স্ট্রিটের সরকারি বাসভবনটি অর্থমন্ত্রী সাজিদ জাভিদকে দিয়ে চার বেডের ১১ নং ডাউনিং স্ট্রিটের বাসভবনে উঠছেন বরিস জনসন। সঙ্গে তার বান্ধবী ক্যারি ক্রেডিট। এর আগে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের সকল উত্তরসূরী ১০ নং ডাউনিং স্ট্রিটে উঠেছেন। বরিসের উঠতি বয়সের ছেলেমেয়ে তার বান্ধবী ক্যারির সঙ্গে থাকছেন বলে একটু বাড়তি ঘরের প্রয়োজন হচ্ছে তাই বড় ফ্লাটেই উঠছেন। আর লরাকে নিয়ে ছোট দুই ফ্লাটের ১০ নং ডাউনিং স্ট্রিটে উঠছেন সাজিদ জাভিদ। বন্ধুরা বলছেন অর্থমন্ত্রী একই সঙ্গে পশ্চিম লন্ডনের ফুলহ্যামে তার পারিবারিক বাসভবনেও প্রয়োজনে বাস করবেন। গত বছর সাজিদ জাভিদ স্বরাষ্ট্রমন্ত্রী হলে তার বিরাট বাসভবনে বিশেষ নিরাপত্তা বসানো হয়েছিল। দি সান

প্রথা ভাঙ্গার ব্যাপারে বরিস জনসনের এক ঘনিষ্ট সূত্র জানায়, তিনি নজির স্থাপন করতে চান। নতুন প্রধানমন্ত্রী হিসেবে কিছুদিনের জন্যে তো তিনি ডাউনিং স্ট্রিটে উঠছেন না। এছাড়া ১১ নং ডাউনিং স্ট্রিট ছেড়ে মাত্রই থেরেসা ও ফিলিপ মে চলে গিয়েছেন যা বেশ কিছুটা ভালভাবে পরিস্কার পরিচ্ছন্ন করার প্রয়োজন হয়ে পড়েছে। ১৯৯৭ সালে অর্থাৎ ওই সময়ে অবিবাহিত ও সাবেক ব্রিটিশ চ্যান্সেলর গর্ডন ব্রাউন ১০ নং ডাউনিং স্ট্রিটে ওঠেন এবং তার সঙ্গে একই বছর ব্রিটিশ প্রধান মন্ত্রী টনি ব্লেয়ার ফ্লাট পরিবর্তন করে ১১ নং ডাউনিং স্ট্রিটে ওঠেন।