টাওয়ার হ্যামলেটসে পার্কিং নিয়ে ধূম্রজাল, গাড়ী চালকরা পরবেন মহা বিপদে,গুনতে হবে জরিমানা

1257

মো: রেজাউল করিম মৃধা: ১লা সেপ্টেম্বর ২০২০ থেকে পরিবর্তন আসছে টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের পার্কিংএ। গাড়ী পার্কিং নিয়ম অনুযায়ী নিজস্ব মিনি জোনে ২৪ ঘন্টা পার্কিং এর অনুমতি থাকলেও অন্য মিনি জোনে কার পার্কিং করতে পারবেন মাত্র ৩ ঘন্টা। এখানেই শেষ নয় মূল সমস্যা অন্য খানে আপনি যদি অন্য মিনি জোনে কার পার্কিং করতে ঘুরছেন কিন্তু পার্কিং পাচ্ছেন না এভাবে ঘুরেও যদি কার পার্কিং না করে চলে আসেন আবার কিছুক্ষন পর যদি কার পার্কিং করেন তবুও আপনি জরিমানা পাবেন। কেননা অন্য জোনে একবার প্রবেশ করলে গাড়ী রাখুন আর না রাখুন দ্বিতীয় যেয়ে পার্কিং করলেই জরিমানা ।

টাওয়ার হ্যামলেটস কার পার্কিং এর বিভিন্ন ক্যাটাগরি আছে। যেমন: পারমিট, রেসিডেন্টস পারমিট হোল্ডার ওনলি,পারমিট হোল্ডার ওনলি, পারমিট হোল্ডারস অর পে বাই ফোন, রেসিডেন্ট পারমিট হোল্ডার ওর পে বাই ফোন।

এছাড়া রেজিস্ট্রাড সোসাল ল্যান্ডলোড,হাউজিং এসোসিয়েশন , ব্লু বেইজ্ড হোল্ডার, বিজনেস পারমিট, ডিজেবল পারমিট । পারমিট ট্রান্ফার স্কীম (PTS)থেকে অনুমতি নিতে হবে।

টাওয়ার হ্যামলেটস কাউন্সিলে চারটি আক্ষরিক মিনি জোন যেমন A,B,C এবং D আবার অক্ষর গুলিকে বেশ কয়েকটি ভাগে বিভক্ত করা হয়েছে। A1, A2, A3, A4, A5 এবং A6 । অবশ্য ভাউচার মাধ্যমে ৬ ঘন্টা পর্যন্ত কার পার্কিং করতে পারবেন।

টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের মেয়র জন বিক্স সান্তনা বক্তব্য দিলেও বাস্তবে সেটা হবে ভিন্ন বলে মত ব্যাক্ত করছেন বিজ্ঞ ব্যাক্তিগন। বিজ্ঞমহল মনে করেন পূর্বেও ৩ ঘন্টা অন্য জোনে গাড়ী রাখার অলিখিত অনুমতি ছিলে কিন্তু এখন কেন ঘটা করে ফলাও করা হচ্ছে সেটা এখন বুঝতে না পারলে ও ১লা সেপ্টেম্বর থেকে জরিমানা খাওয়ার পর থেকে সকলে ভালো ভাবে বুঝতে পারবেন।

টাওয়ার হ্যামলেটসের কাউন্সিলরা ও বারার জনসাধারনকে এ ব্যাপারে অকিবহাল করতে পেরেছেন? সে প্রশ্ন থেকেই যায়। বারার কাউন্সিলারা জনসাধারনের সাথে কোন রকম কাউন্সিলিং করেছেন কি? শুধু মাত্র কাউন্সিল থেকে একটি করে চিঠি পৌঁছে দিয়েছেন। বিজ্ঞ মহল আরো মনে করেন কাউন্সিলে কাউন্সিলার দের চেয়ে কাউন্সিলের অফিসার দের ক্ষমতা বেশী। অফিসাররা যে সিদ্ধান্ত নেন কাউন্সলররা সেটাই মেনে নেন। বারার জনসাধারনের সার্থে কাউন্সলর দের আরো গুরুত্বপূর্ণ ভুমিকা রাখা উচিত।

কার পার্কিং এর মত একটি গুরুত্ব পূর্ন সিদ্ধান্ত যেখানে বারার প্রতি জনসাধারন কমবেশী ক্ষতিগ্রস্ত হবেন। ৩ ঘন্টা কার পার্কিং করতে পারা যাবে বলে যে কথা বলা হচ্ছে গাড়ী রাখার পর সময় নিয়ে টেনশন করতে করতে আত্বীয় বা বন্ধু বান্ধবদের বাসায় বেড়ানোর মজা ধূলিসাৎ হয়ে যাবে।যখন দেখবেন গাড়ী সামনে কাউন্সিলের জরিমানার লাভ লেটার।

কাউন্সিলের পক্ষ থেকে বলা হচ্ছে জনসাধারনের সুবিধার কথা চিন্তা করেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নিজ নিজ জোনের মানুষ পার্কিং সুবিধা পাবে। অন্য জোনের কেউ আর বেশী সময় গাড়ী পার্কিং করে গাড়ী রাখতে পারবেন না এজন্য স্থানীয় বাসিন্দাদের পার্কিং পেতে সুবিধা হবে।

এদিকে কাউন্সিলের এই সিদ্ধান্তের বিরোধিতা করে বেশ কয়েকটি পিটিশন দাখিল করা হয়েছে। ক্যাম্পেইনাররা দাবি করছেন, কোনো ধরনের পাবলিক কনসালটেশন ছাড়াই কাউন্সিল এই সিদ্ধান্ত নিয়েছে। এতে করে বারার সাধারণ বাসিন্দা এবং কর্মজীবীরা বেশ বিপাকে পড়বেন।

ক্যানারী ওয়ার্ফ ওয়ার্ডের কনজার্ভেটিভ দলের কাউন্সিলর এন্ড্রু উড এবং মাইল এন্ড ওয়ার্ডের লেবার দলীয় কাউন্সিলার পুরু মিয়া ৫ আগস্ট এই সিদ্ধান্তের বিরুদ্ধে ২ হাজার স্বাক্ষর সংগ্রহের লক্ষ্যে একটি অনলাইন পিটিশন চালু করেছেন। এ পর্যন্ত ১১৮০ জন বাসিন্দা স্বাক্ষর করেছেন বলে জানা গেছে। আগামী ৯ সেপ্টেম্বর পর্যন্ত পিটিশন চালু থাকবে। ২০০০ স্বাক্ষর সংগ্রহ করে পিটিশনটি কাউন্সিলে জমা দিলে গৃহিত সিদ্ধান্ত নিয়ে ফুল কাউন্সিল মিটিংয়ে আলোচনা সুযোগ সৃষ্টি হবে। ওই সভায় কোনো কাউন্সিলার চাইলে মোশন তুলতে পারবেন। মোশনের ওপর ভোটাভুটিতে যদি সিদ্ধান্তের বিপক্ষে বেশি ভোট পড়ে তাহলে সিদ্ধান্ত বাতিল করা হবে।

পৃথক সংবাদ