১টি শিশু লালন পালন করে মাসে ১৮শ পাউন্ড আয়ের সুযোগ (ভিডিও)

টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের জব ফেয়ার বিপুল সাড়া

229

ফস্টার কেয়ার হিসেবে মাত্র একটি শিশুকে লালন পালন করলে সপ্তাহে আয় করতে পারেন সাড়ে ৪শ পাউন্ড। কেউ যদি দু বা তার চেয়ে বেশী মানুষের কেয়ার করতে পারেন তাহলে মাসে ৪/৫ হাজার পাউন্ডও আয় করতে পারেন। এমনই তথ্য পাওয়া গেল হোয়াইট চ্যাপলের নিউ টাউন হলে টাওয়ার হ্যামলেটস কাউন্সিল আয়োজিত জব ফেয়ারে।

জব ফেয়ারে ফস্টার কেয়ার, পুলিশ, এনএইচএস, কাউন্সিলসহ নানা পর্যায়ের ৩৪টি প্রতিষ্ঠান তাদের স্টল নিয়ে বসে। একটি ফস্টার এজেন্সির ম্যানেজার বলেন. ফস্টার কেয়ার হতে হলে কোনো একাডেমিক কোয়ালিফিকেশনের দরকার নেই। ট্রেনিং প্রদান করবে এজেন্সি। শুধু দরকার নিজের বাসায় এক বা একাধিক খালি রুম। তিনি জানান, মুসলিম বা এথনিক কমিউনিটির অনেক শিশু ফস্টার কেয়ারের সেবা নিলেও কমিউনিটিতে ফস্টার কেয়ার পেশায় আগ্রহ কম।
টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের ক্যাবিনেট মেম্বার ফর জব এন্ড স্কিল কাউন্সিলার আবদুল ওয়াহিদ জব ফেয়ারে বিভিন্ন স্টল ঘুরে ঘুরে দেখেন এবছ সংশ্লিষ্টদের সাথে কথা বলেন।
পুলিশে আরো বেশি এতনিক কমিউনিটির মানুষের অংশ গ্রহনের আহবান জানান এই পুলিশ কর্মকর্তা জানান, নির্বাহী মেয়র লুতফুর রহমান চাকুরী ক্ষেত্রেও সুুবিধা-সচেতনতা তৈরী করতে চান। স্থানীয় লোকজন যাতে ট্রেনিং এবং এপ্রেনটিশিপের মাধ্যমে নিজের যোগ্যতা বাড়াতে পারেন সেদিকেও তারা নজর দিচ্ছেন।

ক্যাবিনেট মেম্বার জানান, চাকুরী সংক্রান্ত এওয়ারনেস বৃদ্ধির লক্ষ্যে কাউন্সিলের জব এন্ড স্কিল সংশ্লিস্ট প্রতিষ্ঠান ওয়ার্ক পাথ কে ক্যানারি ওয়ার্ফ থেকে কমিউনিটির প্রানকেন্দ্র হোয়াইট্যাপল টাউন হলে ফিরিয়ে আনারা সিদ্ধান্ত নিয়েছেন মেয়র লুতফুর।
জব ফেয়ার আসা এই পুলিশ কর্মকর্তা জানান, লন্ডন পুলিশ সেক্টরেও নতুন নতুন চাকুরীর সুবিধার পাশাপাশি এথনিক কমিউনিটিকে স্বাগত জানানো হচ্ছে। সেই সুযোগ কাজে লাগাতে হবে।