সাউন্ডটেক ক্যারোম ক্লাব ইউকে আয়োজিত  ক্যারোম চ্যাম্পিয়ন ট্রফি ২০১৯ এর পুরস্কার বিতরণী অনুষ্টিত

716

ওয়ানবাংলানিউজ: লন্ডন ৫ মে রবিবার সন্ধ্যায় পূর্ব লন্ডনে সাউন্ডটেক ক্যারাম ক্লাব ইউকে’র ( সিঙ্গেল টুর্নামেন্টে ) ক্যারোম চ্যাম্পিয়ন ট্রফি ২০১৯ এর পুরস্কার বিতরণী অনুষ্টান অনুষ্টিত হয়. সাউন্ডটেক ক্যারাম ক্লাব ইউকে’র সহ সভাপতি নজরুল ইসলাম এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ও এম এ খান ফাউন্ডেশন ইউকে’র চেয়ারম্যান, বিশিষ্ট শিক্ষানুরাগী আব্দুর রহমান সুজার পরিচালনায় শুরুতেই কুরআন তেলাওয়াত করেন রাশেদ আলী তালুকদার l

পুরুস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন লন্ডন ব্যুরো অফ টাওয়ার হ্যামলেটস্ কাউন্সিলের সম্মানিত কাউন্সিলর আহবাব হোসেন, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কাউন্সিলর ফারুক মাহফুজ আহমেদ. গোলাপগঞ্জ হেল্পিং হ্যান্ডস এর সভাপতি তমিজুর রহমান রঞ্জু, গোলাপগঞ্জ হেল্পিং হ্যান্ডস এবং গোলাপগঞ্জ এডুকেশন ট্রাস্ট এর সহ সভাপতি দেলোয়ার হোসেন, বিশিষ্ট ক্রীড়ামোদী, তাকওয়া ব্যাডমিন্টন ক্লাবের চেয়ারম্যান ও ইউরোবাংলা’র সম্পাদক মোহাম্মদ আব্দুল মুনিম জাহেদী ক্যারল. ইন্টারন্যাশনাল ও ইউ কে ক্যারাম ক্লাবের ভাইস প্রেসিডেন্ট সোনাহর আলী রিংকু, সাউন্ডটেক ক্যারাম ক্লাব ইউকের সভাপতি মোঃ জুলাহাস আহমদ চৌধুরীর, সাউন্ডটেক ক্যারাম ক্লাবের ভাইস প্রেসিডেন্ট সেলিম উদ্দিন চাকলাদার l

আরো উপস্থিত ছিলেন আব্দুল আহাদ, সুলতান হায়দার, ইয়ুথ ক্যারাম এসোসিয়েশন এর নেতৃবৃন্দ ও ব্রিটেনের কৃতি ক্যারাম খেলোয়াড় ও অন্যান অতিথিবৃন্দ।

আগত অতিথিরা সাউন্ডটেক ক্যারাম ক্লাবের অতীতের সকল টুর্নামেন্টের সফলতার ভ্রূহসী প্রশংসা করে বলেন ব্রিটেনে সর্ব প্রথম সাউন্ডটেক ক্যারাম ক্লাব ১৯৯৭ সালে ক্যারাম খেলার আয়োজন করে এক গৌরবজ্জল ইতিহাস সৃষ্টি করেছে. বিগত দিনে সাউন্ডটেক ক্যারাম ক্লাব আয়োজিত প্রতিটি টুর্নামেন্ট সুন্দর, সফল ও উন্নতমানের হওয়ায় খেলার জগতে সাউন্ডটেক ক্যারাম ক্লাব এক দৃষ্টান্ত সৃষ্টি করেছে. ভবিষতে আরো ভালো করার প্রত্যাশা রাখে।

এবারের সাউন্ডটেক ক্যারোম ক্লাব ইউকে ক্যারোম চ্যাম্পিয়ন ট্রফি ২০১৯ এ ব্রিটেনের বিভিন্ন শহর থেকে ৪০ টি টিম অংশ গ্রহণ করে, সেইসব খেলোয়াড়রা হচ্ছেন রিঙ্কু, নাজির, বারিক, রাশেদ, সুজা, আবদাল, শমসু, শাকিল, নজরুল, জাহেদ, মালিক, সাইফ, নজরুল ইউকে, শফী, ইকবাল, শাহ কায়সার, আলম, মুহিব, ময়নুল, ফরিদ, আলী, জাবের, জামান, রেদওয়ান, শামীম, গফ্ফার, হাসান, মন্টু, কাদির, রাজ্ , ফকরুল, আলিম, সালাম, গুলজার, কাওসার, দবির, আহাদ, কালাম ও আলতাফ l

সাউন্ডটেক ক্যারোম ক্লাব ইউকে ক্যারোম চ্যাম্পিয়ন ট্রফি ২০১৯ এর চ্যাম্পিয়ান সোনাহর আলী রিঙ্কু, রানার্সআপ হোসেন বারেক এবং তৃতীয় স্থান অর্জন করেন রাশেদ আলী তালুকদার I বিজয়ীদের হাতে ট্রপি ও নগদ অর্থ তুলে দেন অথিতিবৃন্দ।

সাউন্ডটেক ক্যারোম ক্লাব ইউকের সাধারণ সম্পাদক ও এম এ খান ফাউন্ডেশন ইউকে’র চেয়ারম্যান, বিশিষ্ট শিক্ষানুরাগী আব্দুর রহমান সুজা বলেন আগামী ১৭ জুন সাউন্ডটেকের ব্যানারে ‘গোলাপগঞ্জ কাপ’ টুর্নামেন্ট অনুষ্টিত হবে, সুন্দর ও সফল ভাবে চ্যাম্পিয়ন ট্রফি ২০১৯ সমাপ্ত হওয়ায় সকল খেলোয়াড়দের ধন্যবাদ জানানো হয়। মিষ্টি মুখ ও চা চক্রের মাধ্যমে পুরুস্কার বিতরণী অনুষ্ঠান সমাপ্ত হয় l