বিশ্বনাথ প্রতিনিধি: আসন্ন রমজান মাস উপলক্ষে বিশ্বনাথ এইড ইউকের উদ্যোগে উপজেলার ২২০টি গরীব-অসহায় পরিবারের সদস্যদের মধ্যে জনপ্রতি ২৫ কেজি করে চাল বিতরণ করা হয়েছে। বিশ্বনাথ প্রেসক্লাবের ব্যবস্থাপনায় উপজেলার পুরাণ বাজারস্থ সওজের ডাক বাংলা প্রাঙ্গনে ওই চাল বিতরণ করা হয়। এছাড়া আরোও ২৮০ কেজি চাল অনুষ্ঠানস্থনে হঠাৎ করে উপস্থিত হওয়া গরীব সাধারণের মধ্যে বিতরণ করা হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমিতাভ পরাগ তালুকদার বলেন, দেশের উন্নয়নের সরকারের পাশাপাশি সমাজের বিত্তবান ও প্রবাসীদেরকে এগিয়ে আসতে হবে। সিয়াম সাধনার এ মাসে গরীব মানুষের পাশে দাঁড়িয়ে আবারও প্রবাসীরা প্রমাণ করলেন দূর প্রবাসে থাকলেও দেশবাসীর জন্য তাঁদের মনে কতটুকু ভালবাসা রয়েছে।
বিশ্বনাথ প্রেসক্লাবের সদস্যদের ব্যবস্থাপনায় চলমান এ কার্যক্রম যাতে চিরকাল অব্যাহত থাকে সেজন্য আমাদের সবাইকে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসতে হবে। বিশ্বনাথ প্রেসক্লাবের সভাপতি কাজী মুহাম্মদ জামাল উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক প্রনঞ্জয় বৈদ্য অপুর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ কেন্দ্রীয় সাহিত্য সংসদের সভাপতি ফখরুল ইসলাম খান, প্রেসক্লাবের সাবেক সভাপতি মিজানুর রহমান মিজান, রফিকুল ইসলাম জুবায়ের। বক্তব্য রাখেন প্রেসক্লাবের সহ সভাপতি তজম্মুল আলী রাজু, যুগ্ম সম্পাদক এমদাদুর রহমান মিলাদ। এসময় বিশ্বনাথ প্রেসক্লাবের সদস্য মাওলানা শহীদুর রহমান, নূর উদ্দিন, জামাল মিয়া, আবুল কাশেম, সংগঠক শাহীন আহমদ রাজু প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এদিকে চাল বিতরন কর্মসূচি অত্যান্ত সফল করায় বিশ্বনাথ প্রেসক্লাবসহ সমাজসেবীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে বিশ্বনাথ এইড ইউকের নেতৃবৃন্দ। একই সাথে যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে যারা অর্থ প্রদান করেছেন তাদের সকলের প্রতিও কৃতজ্ঞতা জানিয়েছেন সংগঠনের নেতৃবৃন্দ। তারা বলেন আগামীতে বিশ্বনাথের প্রতিটি ইউনিয়নে রামাদ্বান উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরন করা হবে। এবারের চাউল বিতরন কর্মসূচিতে সহযোগিতা করেছেন তারা হচ্ছেন
রামসুন্দর অগ্রগামী উচ্চ বিদ্যালয়ের ৯৫ ব্যাচের ছাত্র জামিল খান ১৩ বস্তা,বিশ্বনাথ এইড ইউকের লাইফ মেম্বার ব্যবসায়ী কবির মিয়া ১০ বস্তা, বিশ্বনাথ এইড ইউকের সহ সভাপতি টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের স্পীকার আয়াছ মিয়া ৭ বস্তা, বিশ্বনাথ এইড ইউকের লাইফ মেম্বার ব্যবসায়ী ইছহাক আলী ৫ বস্তা, দৌলতপুর এডুকেশন ট্রাস্টের সাধারণ সম্পাদক মোহাব্বত শেখ ৫ বস্তা, বিশ্বনাথ এইড ইউকের লাইফ মেম্বার ব্রাইটনের ফারুক মিয়া ৪ বস্তা,
বিশ্বনাথ এইড ইউকের সভাপতি আব্দুর রহিম রঞ্জু ৩ বস্তা, সাধারণ সম্পাদক জাকির হোসেন কয়েছ ৩ বস্তা, সাবেক সভাপতি মিসবাহ উদ্দিন ৩ বস্তা, খালেদ খান ৩ বস্তা, সাবেক সাধারণ সম্পাদক আব্দুল বাছিত রফি ৩ বস্তা, আবুল হাসনাত ১ বস্তা, ট্রাস্টি শামসুল আলম মেহেদী ৪ বস্তা, ট্রেজারার বখতিয়ার খান ২ বস্তা, ট্রাস্টি আবুল কালাম ৩ বস্তা, সাব্বির আহমদ ২ বস্তা, শাহ সোপন ১ বস্তা, আবুল হোসেন মামুন ২ বস্তা, ফারুক মিয়া ১ বস্তা,
বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের সভাপতি মতছিন খান ২ বস্তা, ট্রেজারার আজম খান ৩ বস্তা, বিশ্বনাথ এইড ইউকের লাইফ মেম্বার ও গোলাপগঞ্জ হেলপিং হ্যান্ডস এর সাবেক সাধারণ সম্পাদক তাজুল ইসলাম ২ বস্তা, বিশ্বনাথ এইড ইউকের লাইফ মেম্বার হাবিবুর রহমান ২ বস্তা, আফরোজ আলী ৩ বস্তা, আলা উদ্দিন বাবুল ২ বস্তা, হাফিজ হোসেন আহমদ ১ বস্তা, ড. মুজিবুর রহমান ১ বস্তা, জাহেদ বখত চৌধুরী ৩ বস্তা, বিশ্বনাথ এডুকেশন ট্রাস্টের সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম ১ বস্তা,
মুহিত মিয়া ২ বস্তা, বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের আখলাকুর রহমান ৩ বস্তা, জয়নাল আবেদিন ১ বস্তা, লাইফ মেম্বার নুরুজ্জামান ২ বস্তা, আইনজীবী ওয়াহিদ আলী ১, নাজমিন আক্তার ১ বস্তা, মৌলভী বাজার প্রবাসী মশাহিদ আলী ১ বস্তা,
বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের কদর উদ্দিন ৩ বস্তা, বিশ্বনাথ এইড ইউকের লাইফ মেম্বার আব্দুল মালিক ২ বস্তা, রামধানা ওয়েলফেয়ার ট্রাস্টের সাধারণ সম্পাদক জুনাব আলী ১ বস্তা।
এছাড়া কমিউনিটি নেতা সামসু মিয়া ৫০ পাউন্ড, ইমরান আহমদ ৫০ পাউন্ড বস্তা, জাকেল বখত চৌধুরী ৩০০ পাউন্ড, গুলাজার আহমদ ৩০ পাউন্ড ও ব্যারিস্টার আব্দুস শহীদ ৩০ পাউন্ড প্রদানের ঘোষণা দিয়েছেন।
এদিকে বিশ্বনাথ এইড ইউকের পক্ষ থেকে রমজান মাসের শেষের ১০দিন প্রতিদিন ১০০জন করে পথচারি কিংবা গরীব অসহায় ও দিনমজুরদের ইফতার প্যাকেট দেয়ার উদ্যোগ নিয়েছে। ইতিমধ্যে সেই ১০দিনের অর্থও দেয়ার ঘোষনা দিয়েছেন প্রবাসীরা। আল্লাহ সকলের দানকে কবুল করুন।















