তানজিদা রহমান: ল্যাঙকাশায়ারের তিন ব্যবসায়ীর বিরুদ্ধে অবৈধ সিগারেট বিক্রির অভিযোগ আনা হয়েছে। তাদেরকে ১৭৫ হাজার পাউন্ড পরিশোধ করার আদেশ দেয়া হয়েছে। এই তিনজন ব্যবসায়ীকে গত বছর জেলদন্ড দেওয়া হয়েছে, তাদের অংশের £১৬মিলিয়ন অবৈধ টবাকোতে ব্যবহারে ধোঁকা দেওয়ার জন্য। এখন তাদেরকে £১৭৫,০০০ পরিশোধ করতে বলা হয়েছে অথবা অতিরিক্ত জেলদন্ড ভোগ করার আদেশ দেওয়া হয়েছে।
ডারওয়েনের ওয়ানী ব্রাউন, অসওয়াল্ডটুইস্টলের কেইথ এলেন,এবং ক্লেটনলি মুরসের জেমস উইল্মথকে ২০১৪ সালে সারভেইলেন্স অপারেশনের সময় হেইচ এম রেভিনিউ এন্ড কাস্টমস অবৈধ সিগারেট ব্লাকবার্নের ইকবাল হাজি থেকে টবাকো বিক্রয় করার সময় গ্রেফতার করে।
তাদেরকে ২০১৬ সালে ল্যাঙকাশায়ারের ছয়জন এবং ইকবাল হাজী জেলদন্ড দেওয়া হয়েছিল। হেইচ এম আর সির এসিস্টেন্ট ডাইরেক্টর, ফ্রড ইনভেস্টিগেশন সার্ভিস, ডেভি পর্টার বলেন,”তারা হচ্ছে অবৈধ টবাকো ট্রেড এর মধ্যস্থিত লোক।
তাদের তিনজনকে জেলে প্রেরণ করা হয়েছে এবং আমরা এখন তাদের অপরাধের সব তথ্য তাদের কাছ থেকে পেয়েছি। হেইচ এম আরসি টেক্স ফ্রডের জন্য টেক্স গ্রাহকদের চুরিকৃত টাকা পুনরুদ্ধার করা করবে।আমরা অপরাধীদের টেক্সের কৌশল থেকে লাভ করার অনুমতি প্রদান করবো না।আমরা তাদের সাজা দিয়ে থাকি।জুলাই মাসের তিন তারিখে ব্রাউনকে (৫২) তিন মাসের ভিতরে £৬৭,৬১৬.১৬ পাউন্ড করে পরিশোধ করার আদেশ দিয়েছে অথবা তা দিতে ব্যর্থ হলে ১৮ মাসের অতিরিক্ত জেলদন্ড দেওয়া হবে।ব্রাউন ব্লাকবার্নস বিচউড ক্লাবের মালিক। হেইচ এম আরসি তার ১২টি সম্পত্তির সন্ধান পায়।
৬৭ বছর বয়সী অবসরপ্রাপ্ত কেইথ এলেনকে £৬৫,৪৪৪.১৬ পাউন্ড তিন মাসের ভিতরে পরিশোধ করার আদেশ দিয়েছে তা দিতে ব্যর্থ হলে ১৮ মাসের অতিরিক্ত জেলদন্ড ভোগ করতে হবে।
পেইন্টার এবং ডেকরেটর জেইমস উইল্মটকে (৫৫) £৪২,০০০ পাউন্ড করে ৩ মাসের ভিতরে পরিশোধ করার আদেশ দেয়,আর ব্যর্থ হলে তাকে ১৫ মাসের জেলদন্ড এবং টাকাও পরিশোধ করতে হবে।
হেইচ এম আরসি জানতে পারে উইল্মট £৪২,০০০ তার ঘর বিক্রি করে পেয়েছিল।এই মামলার অধিকতর উপগ্রহনের শুনানি অনান্য জেলের জন্য মূলতবি ঘোষণা করা হয়েছে।















