ওয়ানবাংলানিউজ: গত বৃহস্পতিবার পুর্বলন্ডনের স্থানীয় একটি রেস্টুরেন্টে আছিরগঞ্জ ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়। বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব হাজি বুরহান উদ্দিনের সভাপতিত্বে ও আব্দুস সালাম মাষ্টার ও আব্দুল মারিক খোকনের যৌথ পরিচালনায় ও ব্রিকলেইন জামে মসজিদের খতিব মুফতি নজরুল ইসলাম এর কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠিত সভার শুরুতে আছিরগঞ্জ ওয়েলফেয়ার টাষ্ট ইউকের বিভিন্ন উন্নয়ন মুলক কর্মকান্ড তুলে ধরে বক্তব্য রাখেন আব্দুস সালাম মাষ্টার, লুতফুর রহমান, হাসান খান। সভায় আছিরগঞ্জ ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের বিপুল সংখ্যক ট্রাস্টি উপস্থিত ছিলেন। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ওয়েলফেয়ার এসোসিয়েশনের সভাপতি নজরুল ইসলাম গোলাপগঞ্জ এডুকেশন ট্রাষ্টের সভাপতি আলতাফ হোসেন বাইছ, জাতীয় পার্টির ইউরোপীয় কো অর্ডিনেটর মুজিবুর রহমান, বিয়ানীবাজার ওয়েলফেয়ার ট্রাষ্টের সভাপতি দেলোয়ার হোসেন, কাউন্সিলর সামছুল ইসলাম সেলিম, কাউন্সিলার সুহেল সেলিম প্রমূখ। সভায় হযরত আয়াস সিদ্দিকা (রা.) ওমেন হাফিজি মাদ্রাসা ফাউন্ডেশনের এর জন্য ৩০ হাজার পাউন্ড ফান্ডরেইজিং করা হয়।















